শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৪:৩৪ পিএম, ২০২৩-০৩-১৯
সন্দ্বীপ (চট্রগ্রাম) : প্রতিনিধি
সন্দ্বীপ উপজেলা পরিষদ উপ-নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে নেতাদের তদবীরসহ ভোটারদের সমর্থন আদায়ে নির্বাচনী প্রচারণা, সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন।
তারই ধারাবাহিকতায় সাবেক ছাত্রনেতা ও বর্তমান উপজেলা আওয়ামী-লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের (ডেল্টা) উপজেলা পরিষদ উপ-নিবার্চনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মাঝি হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে অনেক'টা আশাবাদী।
যে কয়েজন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী প্রচার- প্রচারনায় মাঠে রয়েছে তাদের মধ্যে 'আবু তাহের (ডেল্টা) প্রচার -প্রচারণা ও জনসমর্থনে এগিয়ে রয়েছে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। চেয়ারম্যান পদে মেধাবী ও যোগ্য প্রার্থী হিসাবে আলোচনায় এগিয়ে আছেন তিনি। উপজেলার বিভিন্ন এলাকায় লোকজনের কাছে পাচ্ছেন স্বতঃস্ফুর্ত সাড়া। সাধারণ মানুষের মধ্যে যে জনপ্রয়িতা রয়েছে তাকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তার বিজয়ী হওয়া প্রায় সুনিশ্চিত বলে মনে করছেন ভোটাররা।
তাছাড়া তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন, নৌকার বিজয় নিশ্চিত করতে হলে 'আবু তাহের (ডেল্টা'র) বিকল্প নেই। কারণ তিনি এলাকার মানব- সেবার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি এলাকায় দলীয় লোকজন ছাড়াও জন-সাধারণ, শিক্ষক, ছাত্র ও সাধারণ মানুষসহ সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি প্রতিনিয়ত প্রচার-প্রচরণা চালিয়ে যাচ্ছেন। অত্যন্ত নম্রভদ্র বিনয়ী ও কর্মীবান্ধব ত্যাগী এই আওয়ামীলীগ নেতা। স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা জানান, আবু তাহের (ডেল্টা'র) রক্তশিরায় বহমান বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রয়েছে অফুরান্ত্ম ভালোবাসা। আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে দলের জন্য অনেক ত্যাগ ও অবদান রয়েছে আবু তাহেরে'র । দলের যেকোনো দু:সময় দল এবং দলের কর্মীদের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন এই নেতা। তিনি নিজের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে দলকে সর্বোচ্চ সহযোগিতা দেয়ার চেষ্টা করেন।
নির্বাচন নিয়ে জানতে চাইলে আবু তাহের (ডেল্টা) বলেন, ‘রাজনীতি করে মানুষের সেবা করার চেষ্টা করি। দলের জন্য, নেতাকর্মী তথা সাধারণ মানুষের জন্য চেস্টা করি সব সময় কাজ করার। এখন দলের হয়ে, স্থানীয় জনপ্রতিনিধির দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশে জনসেবার সুযোগ যদি দল আমায় দেয়, আমি মানুষের সেই সেবাটুকু করার জন্য প্রস্তুত রয়েছি। আমি মনোনয়ন চাইবো। আমি বিশ্বাস করি, দল যদি আমাকে যোগ্য মনে করে, মানুষের সেবা করার সুযোগ দেন, তাহলে অবশ্যই নির্বাচনে অংশ নিবো।’এবার তৃণমূল নেতাকর্মীদের অনুরোধে নৌকার মাঝি হতে মাঠে নেমেছি। নৌকা পেলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদি ইনশাআল্লাহ্। এছাড়াও গত ৭ই মার্চ ২০১৯ সনে সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী - লীগের তৃণমূল থেকে কেন্দ্রে পাঠানো (৩) জনের নামের তালিকায় আমাকে ২য় স্থানে সমর্থন দিয়েছিলেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ও বর্তমান সন্দ্বীপ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক 'আবু তাহের (ডেল্টা)১৯৮৫-১৯৯২ সালে এ,বি কলেজ ( আলমঙ্গীর হায়াত - দেলোয়ার হোসেন সন্দ্বীপির কমিটিতে) সহ-সভাপতি নির্বাচিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। সরকারি কলেজের ছাত্র রাজনীতি থেকেই রাজনৈতিক পথযাত্রা শুরু করেন। বর্তমানে ৩৭ বছর তিনি আওয়ামীলীগের সংগঠনে সাথে সক্রিয় রয়েছেন। জনপ্রিয় রয়েছেন যুগ-যুগ ধরে তিনি বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, দলীয় কর্মকান্ডের পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অগ্রনী ভুমিকা রেখে যাচ্ছেন আওয়ামীলীগের এই নেতা। দলের কঠিন দুঃসময়ে শক্ত হাতে দলকে আটকে রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণে নিজেকে আত্মনিয়োগ করে যাচ্ছেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited