শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:২৯ পিএম, ২০২৩-০৬-০৯
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর থেকে ১৫ কেজি গাঁজাসহ দু'জন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
গতকাল বৃহস্পতিবার বিকেলে র্যাব-১৫ কক্সবাজারের একটি আভিযানিক দল উপজেলার ইসলামপুর ইউনিয়ন খেলার মাঠ সংলগ্ন মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে তাদের আটক করে। এসময় জদ্ব করা হয় একটি নোহা গাড়ি।
গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের রফিক আহমদের পুত্র ইকরাম হোসেন প্রকাশ শফি (২১) ও কেলিশহর দরঘাইট এলাকার বিশ্বনাথ নন্দীর পুত্র অনুপ কুমার নন্দী প্রকাশ বাবুল (৪৫)।
র্যাব-১৫, কক্সবাজারের বরাত দিয়ে জানা গেছে,
কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে চট্টগ্রাম হতে নোহা গাড়ীযোগে কক্সবাজারের উদ্দেশ্যে আসছে।
উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল এদিন বিকেলে উপজেলার ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী গ্রামের ফুটবল খেলার মাঠের দক্ষিণ পার্শ্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী চালায়।
অভিযানের বিষয়টি বুঝতে পেরে নোহা গাড়ীর (যার রেজিঃ নং চট্ট মেট্রো- চ-৫১-১৬৪১) চালক কৌশলে গাড়ি থামিয়ে সঙ্গীয় ব্যক্তি ও তাদের হাতে থাকা কালো ব্যাগসহ দৌঁড়ে পালানোর চেষ্টাকালে র্যাব দু'জন মাদক কারবারীকে আটক করে। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃতদের দেহ ও সাথে থাকা কালো ব্যাগ তল্লাশী করে ১৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের দায়ে গাড়ীটি জব্দ করা হয়।
আটককৃতরা জানায়, উভয়ের যোগসাজসে দীর্ঘদিন যাবত নানা পন্থায় চট্টগ্রাম হতে মাদকদ্রব্য গাঁজা ও অন্যান্য মাদক বিভিন্ন যানবাহন করে কক্সবাজার শহর ও অন্যান্য স্থানে তারা পাইকারী দামে বিক্রয় করে আসছিল। গাঁজাসহ ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ঈদগাঁও থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানা গেছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited