শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:০৪ এএম, ২০২২-০৯-০৫
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
শেষ কর্মদিবসেও ভালবাসায় সিক্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। তিনি ছিলেন একজন সাদা মনের সকলের প্রিয় মানুষ। গতকাল শনিবার ৩ সেপ্টেম্বর তাঁর কর্মজীবণের শেষ দিনে পুলিশের বিভিন্ন অফিসার ও সদস্যরা তাদের বিদায়ী প্রিয় কর্মকর্তাকে এক নজর দেখার জন্য অফিসে ভীড় জমিয়েছেন। কুশল বিনিময় করে তাঁর ভবিষ্যৎ জীবনের সমৃদ্ধি ও কল্যান কামনা করেছেন।
শনি ও রবিবার দিনব্যাপি ওসি মোজাফফর হোসেনকে ঢিলেঢালা বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। সদর মডেল থানার পুলিশের পক্ষ থেকে থানায় অবসর জনিত কারণে অনাআড়ম্বরপূর্ণ কোনো বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়নি। তারপরও এ সময় পুলিশদের পক্ষ থেকে ও বিভিন্ন মহল তাকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করেন। এযেনো হৃদয় বিদারক দৃশ্য।
বিদায়ী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, বিদায়ের এ ক্ষণে সকলের সম্মাণ ও ভালবাসায় আমি মূগ্ধ- অভিভূত। চাকরিতে থাকাকালীণ সময়ে সততা ও নিষ্ঠার সাথে দেশের কল্যাণে নিবেদিত থেকে সেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তার বিবেচনার ভার সহকর্মী ও থানাবাসীর সকলের উপর।
মোজাফফর হোসেন এ থানায় দীর্ঘ সময়ে একজন সৎ, সাদা মনের মানুষ, কর্তব্যপরায়ন অফিসার হিসেবে স্বীকৃতি পান। শুধু তাই না! রাজশাহী বিভাগের ৮ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুলিশ বাহিনীর পুরস্কার পেয়েছেন। তাঁর বিদায়ে জেলার পুলিশ সমাজের পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই ভারাক্রান্ত।
উল্লেখ্য, ওসি মোজাফফর হোসেন ২৭ জুলাই ২০১৮ সালের জানুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। আর আজ ০৪ সেপ্টেম্বর ২০২২, রোববার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা থেকে বদলীজনীত কারণে সবাইকে কাঁদিয়ে বিদায় হন। যেখানেই থাকবেন, ভালো থাকবেন ওসি মোজাফফর হোসেন সেই দোয়া রইলো।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited