শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:২৩ পিএম, ২০২৩-০২-০৩
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীতে চুরির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের রেজাউল করিম (৪৫) ও রাকিবুল ইসলাম (৩৫) নামে দুই নির্মাণ শ্রমিককে মধ্যযুগীয় কায়দায় হাত পায়ের নখ উপরে ফেলে নির্যাতন করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) রাত্রি ১টার সময় এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকায় রাজশাহী মহানগরীর বিসিক এলাকার মর্ডান ফুড ইন্ডাস্ট্রিজ এর মালিক আব্দুল্লাহ সহ চারজনকে বোয়ালিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত দুই নির্মাণ শ্রমিকের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)র মর্গে রয়েছে। নিহত রাকিবুল ইসলাম (৩৫) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও রেজাউল করিম (৪৫) নওগাঁর মান্দা উপজেলার সগুনা গ্রামের আবদুস সামাদের ছেলে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর সপুরা বিশাল বিস্কুট ফ্যাক্টরির সামনে মর্ডান ফুড ইন্ডাস্ট্রিজ এর মালিকের বাসায় রাজমিস্ত্রির কাজ করার জন্য এসেছিলেন এই দুই নির্মান শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে ১০লাখ টাকা চুরির অভিযোগে দুই শ্রমিককে খুঁটিতে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে সারা শরীরে বেদম মারধর করা হয়। চুরির স্বীকারোক্তি আদায়ে রাত সোয়া ৯টা পর্যন্ত দুই শ্রমিকের ওপর নির্যাতন করে। এক পর্যায়ে মধ্যযুগীয় কায়দায় হাত পায়ের নখ উপরে ফেলে নির্যাতন করে গুরুতর আহত করে।নির্যাতনের সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। এমন খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুই নির্মান শ্রমিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজন শ্রমিককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পবা থানাধীন শীলিন্দা এলাকার আব্দুল মালেক এর ছেলে মর্ডান ফুড ইন্ডাস্ট্রিজ এর মালিক আব্দুল্লা (৩৮), তার শ্বশুর মাসরুম রেজা (৫০), চাচাতো শ্যালক মনির উদ্দিন রিয়াল (১৯) ও কর্মচারী ইমরান হোসেন (২১) কে আটক করা হয়। বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারী) সকালে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এজাহার পাওয়া সাপেক্ষে হত্যা মামলা দায়ের করা হবে।
ফয়সাল আজম অপু
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
০৩.০১.২০২৩
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited