dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


নেই ঈদ বোনাস, দৈনিক আজাদী সম্পাদকের বাসা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩৯ পিএম, ২০২০-০৮-০২

নেই ঈদ বোনাস, দৈনিক আজাদী সম্পাদকের বাসা ঘেরাও

পূর্ণাঙ্গ ঈদ বোনাসের দাবিতে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের বাসভবন ঘেরাও করেছে সাংবাদিকরা। 

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন’র (সিইউজে) ডাকে বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর ঘাটফরহাদবেগে অবস্থিত দৈনিক আজাদী সম্পাদকের বাসভবনটি ঘেরাও করে রাখা হয়। 

কর্মসূচিতে অংশ নেয় চট্টগামের অর্ধশতাধিক সাংবাদিক। এসময় আগামী কাল বৃহষ্পতিবারের মধ্যে দৈনিক আজাদীতে কর্মরত সাংবাদিকদের পূর্ণাঙ্গ বোনাস পরিশোধ না করলে লাগাতার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সিইউজে নেতারা।

সিইউজে সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ঘেরাও কর্মসূচিতে বক্তব্য রাখেন সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাক আহমদ, সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইফতেখার ফয়সাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাহী সদস্য আজহার মাহমুদ, সিইউজে’র নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, প্রতিনিধি ইউনিটের প্রধান সাইদুল ইসলাম, টিভি ইউনিটের প্রধান মাসুদুল হক, প্রতিনিধি ইউনিটের ডেপুটি চিফ সোহেল সরওয়ার, টিভি ইউনিটের ডেপুটি চিফ তৌহিদুল ইসলাম, সিইউজে সদস্য বিশু রায় চৌধুরী, আলাউদ্দিন হোসেন দুলাল, সুবল বড়ুয়া ও সফিকুল ইসলাম।

সিইউজে সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘সাংবাদিকদের ঘামে-শ্রমে ৬০ বছর ধরে সুনামের সাথে টিকে আছে দৈনিক আজাদী পত্রিকা। কিন্তু যাদের কারণে আজাদীর সুনাম- সেসব সাংবাদিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে যুগের পর যুগ ধরে। করোনা সংকটে সারাবিশ্ব যখন মানবিক হচ্ছে, তখন কর্মীদের দুই ঈদে পূর্ণাঙ্গ বোনাস থেকে বঞ্চিত করে নিজেদের অমানবিকতার পরিচয় দিয়েছে আজাদীর মালিকপক্ষ।’

তিনি বলেন, ‘আজাদীর মালিক হয়তো মনে করেছেন ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও পূর্ণ বোনাস না দিয়ে পার পাবেন। কিন্তু চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এ ষড়যন্ত্র সফল হতে দেবে না। যদি আগামী বৃহষ্পতিবারের মধ্যে সাংবাদিকদের পূর্ণাঙ্গ বোনাস পরিশোধ করা না হয় তবে লাগাতার কঠোর কর্মসূচি পালন করবে সিইউজে।’

সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, ‘যারা রাস্তাঘাটে মানবিকতার বুলি আওড়ান, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দান খয়রাত করে সুনাম অর্জনে ব্যস্ত তারাই আবার নিজেদের প্রতিষ্ঠানের কর্মীদের ন্যায্য পাওনা আদায় করছে না। অন্য প্রতিষ্ঠানগুলোকেও সাংবাদিক পাওনা আদায়ে নিরুৎসাহিত করছে। তাদের এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সাংবাদিক ইউনিয়ন প্রস্তুত।’

সিইউজে’র সাবেক সভাপতি মোস্তাক আহমদ বলেন, ‘মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনে সাংবাদিকরা সক্রিয় ভূমিকা রেখেছেন। কোনো মালিক যদি মনে করেন হয়রানি করে পার পেয়ে যাবেন, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন।’

ঘেরাও কর্মসূচিতে দৈনিক পূর্বদেশ ইউনিটের ডেপুটি চিফ সাইমন চুমুক, সিইউজে সদস্য মোস্তফা ইউসুফ, মিয়া আলতাফ, সরওয়ার কামাল, রায়হান উদ্দিন, কমল রুদ্র, নয়ন চক্রবর্তী, মুহাম্মদ পারভেজ, ইমরান বিন সবুর, মোহাম্মদ মিনহাজ, আল আমিন সিকদার, কাউসার আলম, মুহাম্মদ মনসুরসহ চট্টগ্রামে কর্মরত বিভিন্ন পত্রিকা ও টিভির সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর