শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:২৮ পিএম, ২০২৩-০৯-২১
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার নারায়ণগঞ্জ এলাকায় পালিয়ে থাকা চাঞ্চল্যকর ৯ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী কাটু কে গ্রেফতার করেছে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ সিপিসি ১ ও র্যাব ১১ একটি আভিযানিক দল।
র্যাব ৫, বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গত ১২ আগস্ট ২০২৩ ইং তারিখ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছিল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। তৃতীয় শ্রেণীতে পড়া শিশুকে বাড়িতে রেখে তাঁর মা নানার বাড়িতে যান। সেই দিনই কাটু শিশুটির বাড়িতে ঢুকে ঘরের ভিতরে জোর করে তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে শিশুটির মা বাদী হয়ে ধর্ষনের অভিযোগে শফিকুল ইসলাম কাটুর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে র্যাব ৫ ও র্যাব ১১ যৌথ অভিযান পরিচালনা করে, ঢাকার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকা থেকে ধর্ষণ মামলার প্রধান আসামী শফিকুল ইসলাম কাটুকে গ্রেফতার করে। সে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী বেগমনগর এলাকার আব্দুর রহিমের ছেলে শফিকুল ইসলাম কাটু (৪৫)।
র্যাব ৫ আরও জানান, বিষয়টি র্যাব আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। তাকে গ্রেফতারের জন্য র্যাব-৫, সিপিসি-১ এর আভিযানিক দল একাধিক অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এবং র্যাব-১১ যৌথ অভিযান পরিচালনা করে ধর্ষক কাটুকে ঢাকার নারায়ণগঞ্জ এলাকা হতে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়à§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, à¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited