শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৫৬ পিএম, ২০২১-০১-০৪
আহসান উল্যাহ সজিব, কাতারঃ
সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন শাখা পূর্ণগঠনের অংশ বিশেষ হিসাবে কাতারেও শুরু হয়েছে বিএনপির বিভিন্ন শাখা পূর্ণগঠন।
কাতার শাখা বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে গত ৩১শে ডিসেম্বর বৃহস্পতিবার রাতে দোহায় নিউ জামান রেষ্টুরেন্টে মনতাজা দক্ষিণ শাখা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
কাতার বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আলম খন্দকারের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন ইমরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার কেন্দ্রীয় বিএনপির সভাপতি আবু সায়েদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাতার কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল মুনছুর ও সহ-সভাপতি হাবিবুল ইসলাম হাবিব।
এতে বক্তব্য রাখেন কাশেম ভূইয়া, জাহাঙ্গীর আলম, ফারুক আহম্মেদ, আহসান উল্যাহ হাছান, আবুল বশার লেলিন, নুরুজ্জামান রুবেল, কবির আহম্মেদ, ইকবাল খান, কামরুল খা সহ আরো অনেকে।
পরে সমন্বয় টিমের প্রধান সমন্বয়কারী ইসমাইল মুনছুর ২১ সদস্য বিশিষ্ট মনতাজা দক্ষিণ শাখার কমিটির নামের তালিকা সকলের উপস্থিতিতে প্রকাশ করেন। এতে সভাপতি হন শাহ আলম খন্দকার, সাধারণ সম্পাদক হন ইমরান হোসেন, সহ-সভাপতি আহসান উল্যাহ হাছান, যুগ্ম সম্পাদক আবুল বসার লেলিন এবং সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী।
পরে নতুন কমিটির নেতৃবৃন্দরা বলেন, কাতার বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে তারা কাজ করে যাবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited