শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:২৩ পিএম, ২০২১-০৫-২০
মো: সাবিবর হোসেন :
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর মেইন বাসষ্ট্যাণ্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ সম্বলিত ঈদ শুভেচ্ছা তোরণ ভেঙে নর্দমায় ফেলে দেয়। গত ১৪/৫/২০২১ ইং তারিখ রাতের আঁধারে যে কোন এক সময় কে বা কাহারা এই তোরণ টি হাত করাত দিয়ে কেটে নর্দমার ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেয়। এর আগে তোরণ টির কাপড় কেটে কিছু অংশ বিনষ্ট করা হলে পূনরায় সেটি মেরামত করে আবার তৈরি করা হয়। ঈদের দিন রাতের আঁধারে অজানা যে কোন এক সময় তোরণ টি সম্পূর্ণ রূপে বিনষ্ট করা হয়। এটা করেই ক্ষান্ত হয়নি সেই তোরণ টির বাঁশ খুঁটি কাপড় ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী কেন্দ্রীয় যুবলীগ সভাপতি, সাবেক সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ সম্বলিত ঈদ শুভেচ্ছা ফেস্টুন কেঁটে দলিয়ে মুঁচড়ে দুইশো গজ দুরে ময়লার স্তুপের উপর ফেলেছে রেখেছে । এটা কোন রাজনৈতিক দলের পরিচয় বহন করে না। যাহারা বাংলাদেশ তথা গনতন্ত্রের বিশ্বাস করে না,যাহারা জাতির পিতাকে মনে প্রানে মেনে নিতে চাই না, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ক্ষমতাই দেখতে চাই না তাঁরাই এই ভাবে জাতির পিতার ছবিতে নোংরা মানসিকতা দেখিয়েছে। যাঁরা বাংলাদেশ কে জঙ্গী রাষ্ট্র তৈরি করতে চাই যাদের কাজ বাংলাদেশ কে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা তাঁরাই এই ভাবে জাতির পিতার ছবিতে নোংরা মানসিকতা দেখিয়েছে। ১৫ আগষ্ট ২১ আগষ্ট যাঁরা সৃষ্টি করেছিল তাদের দোসররাই আজ এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে বলে মনে করেন এস বি কে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুল জলিল বিসু। যুবলীগের সভানপতি বলেন আমরা সাবেক সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ কোটচাঁদপুর মহেশপুর গনমানুষের প্রানপ্রিয় নেতা কোটচাঁদপুর মহেশপুর উন্নয়নের কারিগর। বর্তমান কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক ঝিনাইদহ ৩ আসনের জামাত বি এন পি অধ্যষিত এলাকায় বিপুল ভোটে জয়লাভ করেন এই নেতা। আওয়ামী লীগের দূর্দীনের কান্ডারী জয়লাভ করার পর এলাকার উন্নয়ন দেখে সবাই মাননীয় প্রধানমন্ত্রী সহ জাতির পিতার সোনার বাংলা সোনায় রুপান্তরিত হতে শুরু করে এই কোটচাঁদপুর মহেশপুর এলাকায়। তারই ধারাবাহিকতায় আজ কিছু অসাধু প্রকৃতির মানুষ এই নেতার ছবি সহ জাতির পিতার ছবির উপর এমন হস্তক্ষেপ করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ও বিচার চাই। এই বিষয়ে থানায় কোন অভিযোগ হয়েছে কিনা জানতে চাইলে এস বি কে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুল জলিল বিসু তিনি বলেন অভিযোগ মহেশপুর থানায় করা হয়েছে ১৬/৫/২০২১ ইং তারিখ থানায় হাজির হয়ে। জিডি নং জানতে চাইলে তিনি জানান আর৭৭৫,১৬-৫-২০২১ জিডি করেন মোঃ মিঠুন ওরফে লিটন (৩২) পিতা মৃত চাঁন মিয়া ব্যাপারী এস বি কে ইউনিয়ন যুবলীগের সদস্য। কাহাকেও সন্দেহ করা হয় কি না বা নাম দিয়ে জিডি করেছেন কিনা জানতে চাইলে। তিনি বলেন আমরা কাউকে দেখিনি সেহেতু কাহাকেও নাম উল্লেখ করিনি।তবে জিডিতে আমরা সন্দেহ করেছি যাহারা ২০০১ সালে জাতির জনকের ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি বিভিন্ন সরকারি দপ্তরে হামলা চালিয়ে ভেঙে ছিল ও ২০১৪ যারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীদের উপর হামলা করেছিল তাঁরাই এই কর্মকাণ্ড করতে পারে বলে মনে করেন।এস বি কে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুল জলিল বিসু আরও বলেন আমরা মহেশপুর উপজেলা যুবলীগ প্রতিবাদ সভা করবো এর দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছি।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited