শিরোনাম
সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি | ০৫:৫৯ পিএম, ২০২৩-১২-০৭
ঈদগাঁও প্রতিনিধি।
কক্সবাজারের ট্রেন দেখতে গিয়ে বাসচাপায় দুই ভাই-বোন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ইসলামিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান সামির (৮) ও তার ছোট বোন সাবা (৬) ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকার সৌদি প্রবাসী নাছির উদ্দিনের সন্তান। আহত হয়েছে নাছিরের ভাতিজি। তাৎক্ষণিক তার নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার এক্সপ্রেস ট্রেন দেখার উদ্দেশ্যে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিল দুই ভাই-বোনসহ তিন শিশু। পথিমধ্যে একটি দ্রুতগতির বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়। আহত হয় অপর এক শিশু। দুই শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পালিয়ে যাওয়া গাড়ি শনাক্ত করার চেষ্টা চলছে।
৭/১২/২০২৩ খ্রি.
সেলিম উদ্দীন, ঈদগাঁও,
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited