শিরোনাম
বান্দরবান জেলা প্রতিনিধি | ০৪:৫২ পিএম, ২০২১-০৬-১৩
মোঃ ইকরামুল হাসান, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘুমধুম তদন্তকেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে বিয়ার ক্যানসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।
রবিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ৫নং ওয়ার্ডের ঘোনার পাড়াস্থ আলুর মাঠ নামক স্থান থেকে ৪০টি বিয়ার ক্যান ও ব্যাটারি চালিত ১টি অটোরিকশাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
উদ্ধারকৃত ৪০টি বিয়ার ক্যানের মূল্য আনুমানিক ২০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হচ্ছে, উখিয়া উপজেলার কুতুপালং ১নং শরণার্থী ক্যাম্পের হেড মাঝি আব্দু শুক্কুরের অধিনস্থ এ-১নং ব্লকের হামিদ হোসেনের পুত্র আজগর আলী ওরফে মিজান(২৪), টেকনাফ থানার হোয়াক্যং ইউনিয়নের আতুরবর ঘোনার বিজিবি চেকপোস্ট নামক এলাকার আবু ছিদ্দীকের পুত্র অটোরিকশা চালক জাফর আলম (৪৯)।
পুলিশ জানায়, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এর দিক নির্দেশনা এবং সার্বিক তত্বাবধানে ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মুখলেছুর রহমানের সঙ্গী ফোর্স এএসআই সাহাব উদ্দীন,সবুজ মিয়া,রবিউল হোসেন ও রাজীব চক্রবর্তীর একটি দল অভিযান চালিয়ে ঘুমধুম ৫নং ওয়ার্ডের আলুর মাঠ নামক স্থান থেকে ৪০টি বিয়ার ক্যান এবং ১টি পুরাতন অটোরিকশাসহ দুই ব্যাক্তিকে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে এবং উদ্ধারকৃত আলামতসহ মাদক মামলা রুজু করে রবিবার সকালে আদালতের মাধ্যমে বান্দরবান কারাগারে প্রেরণ করা হয় ।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited