শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:১০ পিএম, ২০২১-০৮-১৫
এম বড়ুয়া, নিজস্ব প্রতিনিধিঃ
লামা উপজেলার ব্যস্ততম সড়ক হলো লামা- রুপসী পাড়া সড়ক। প্রতিদিন উক্ত রাস্তা দিয়ে শত শত যানবাহন চলাচল করে হাজার হাজার মানুষ যাতায়াত করে। আশি দশকে নির্মিত কাঁচা রাস্তাটি পরে সংস্কার করে পাকা করা হলেও প্রস্থে বড় করা হয়নি। বর্তমানে গাড়ি এবং মানুষ বৃদ্ধি পেলেও সে অনুপাতে রাস্তা বড় করা হয়নি। তাই প্রতিনিয়ত সড়কে ছোট বড় দূর্ঘটনা ঘটে যাচ্ছে। এতে জনসাধারণের ক্ষয়ক্ষতি ও দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ইদানিং সড়কে গাড়ি ক্রসিং করতে গিয়ে বেশকয়েকটি ছোট বড় ধরনের দূর্ঘটনা ঘটেছে। তাই এলাকার মানুষের মধ্যে রাস্তা প্রশস্থ করার ব্যাপারে দাবি উঠতেছে। রাস্তা প্রশস্থ করার ব্যাপারে স্থানীয় মানুষ দাবি জানাচ্ছে । আজ সরেজমিনে গিয়ে দেখা যায়, লামা -রুপসী পাড়া সড়কে রুপসী পাড়া ইউনিয়ন পরিষদ সামনে রূপনগর এলাকায় টমটম গাড়িকে সাইট দিতে গিয়ে পন্যবাহী ট্র্যাক খাদে পড়ে যায়। পরে গাড়িটি উদ্ধার করতে গিয়ে উভয় পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় উপস্থিত বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী প্রতিবেদককে জানায়,রাস্তা ছোট হওয়ার কারনে টমটম গাড়িকে সাইট দিতে গিয়ে পন্যবাহী গাড়িটি খাদে পড়ে যায়। বিকাল ৫ টা নাগাদ গাড়িটি উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে উভয় পাশে যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ থাকায়, মানুষ ভোগান্তিতে পড়েছে।
এসময় স্থানীয় মানুষরা জানান, রাস্তা বড় হলে,এ সমস্যা হতো না। আমরা রাস্তা বড় করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।
এলাকার মানুষের চলাচল নির্বিগ্নে এবং নিরাপদ করতে,লামা- রুপসী পাড়া সড়ক প্রশস্ত করা উচিত। রাস্তা প্রশস্থ হলে লামা পৌরসভা,রুপসী পাড়া ইউনিয়ন, এবং লামা ইউনিয়নে হাজার হাজার মানুষ উপকৃত হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited