শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৫৯ পিএম, ২০২৩-০৪-০৮
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর নিজস্ব অর্থায়নে সাড়ে ১১হাজার পরিবার এবং ৭৪টি মাদ্রাসা এবং এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে
উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভায় এসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে গত দুই সপ্তাহ যাবত পর্যাক্রমে উপজেলার ২২টি ইউনিয়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপির নেতাকর্মী। শনিবার উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে শত শত আলেম সমাজের উপস্থিতিতে ৭৪টি মাদ্রাসা এবং এতিমখানায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ভিপি জাকির হোসেন, কামাল উদ্দিন খন্দকারসহ নেতাকর্মীরা।
এ বিষয়ে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন, শুধু রমজান মাসে নয়, করোনা মহামারিতে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতেও আমি নিন্মআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। তিনি বলেন, আমি মনে করি রাজনীতি মানে মানুষের সেবা করা। নির্বাচন আসলে সেবা মূলক কাজ করা মানে হঠকারীতা। তাই আমি সব সময়ই মানব সেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি।
মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি
০৮-০৪-২৩
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited