dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


মিট এন্ড গ্রিট উইথ সাকিব আল হাসান, পেজেন্টস বাই রিভারটেল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৭:৫০ এএম, ২০২৩-১২-১৩

মিট এন্ড গ্রিট উইথ সাকিব আল হাসান, পেজেন্টস বাই রিভারটেল

রবিবার নিউইয়র্কের জ্যাকসান হাইটসে রিভারটেলের অফিসে হয়ে গেল এক মতবিনিময় সভা। পুরো অনুষ্ঠান জুড়েই ছিলো চমক আর চমক। ঘড়ির কাটায় সন্ধ্যা তখন ৭ টা, অনুষ্ঠানের মূল আকর্ষন ছিলেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান; সাথে বাংলাদেশের জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা রেজওয়ানা এলভিস।

অনুষ্ঠানের শুরুতেই ফুলেল শুভেচ্ছা জানানো হয় সাকিবকে। এরপর ছোট করে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের আয়োজক খায়রুল ইসলাম খোকন। রেজওয়ানা এলভিসের সাবলীল উপস্থাপনা এবং পরিচালনায় চমৎকার অনুষ্ঠানটি বেশ উপভোগ করেন মিট এন্ড গ্রেটে আসা দর্শকরা। রেজওয়ানা অনুষ্ঠানে একটি সেগমেন্ট রাখেন, যেখানে সাকিবকে ব্যাট বল হাতে দেখতে পাওয়া যায়।

বিশ্বকাপে চোট পেয়ে দলের বাইরে ছিটকে পড়েছিলেন আধিনায়ক। দল যখন নিউজিল্যান্ড সফর নিয়ে ব্যস্ত, তখন পরিবারের সাথে ছুটি কাটাতে এসেছেন তিনি। বর্তমানে ইনজুরির কারনে ক্রিকেট মাঠ থেকে দুরে থাকলেও নতুন  মাঠে দেখা যাবে তাকে। সাকিব ক্রিকেটে যেমন আলো ছড়িয়েছেন তেমনি মডেলিং, সফল ব্যবসায়ি সব শেষে আরো একটি বিশেষন যুক্ত হতে যাচ্ছে- রাজনীতিবিদ।

২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা আসন থেকে বাংলাদেশ আওয়ামিলীগের মনোনয়ন পেয়েছেন লিজেন্ড এই ক্রিকেটার। নির্বাচনের প্রচারনা শুরু হতে এখনও বেশকিছু সময় বাকি আর এই সুযোগটাকে কাজে লাগাতে ছুটে এসেছেন পরিবারের কাছে। এসময় রিভারটেলের এক বিশেষ আমন্ত্রনে  এসেছিলেন এই অলরাউন্ডার।  ক্রিকেট থেকে এই মুহূর্তে দুরে থাকার আফসোসটি তার কথায় উঠে আসে। ইনজুরিতে না থাকলে নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডে ও টি- টুয়েন্টিতে খেলার ইচ্ছা ছিলো তার। তবে ইনজুরি কাটিয়ে উঠতে আরো সপ্তাহ দুই লাগবে, এরপর শুরু হবে রিহাব সব মিলিয়ে ক্রিকেট মাঠে ফিড়তে দেড় মাসের মতো সময় লাগতে পারে।

এ বছর আইপিএল ও আইসিএস খেলছেন না বলে জানান টাইগার অধিনায়ক। নির্বাচনে নাম লেখানোর পর এখন অনেকের চিন্তা সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে। ভোটের মাঠে জিতে গেলে যে আরো ব্যস্ততা বেড়ে যাবে সাকিবের। তবে সাকিব কি তাহলে ক্রিকেটে সময় কমিয়ে দিবে এমন প্রশ্ন করা হলে তিনি জানান- এবার তিনি কোন ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট খেলবেন না। সুতরাং, দেশের জন্য এমন ত্যাগ আর সাথে কমিটমেন্ট অনেক দামী সাকিব ভক্তদের জন্য। তিনি জানান, তার নামের আগে যতো তকমাই লাগুক না কেন, নিজেকে ক্রিকেটার হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন এই অলরাউন্ডার।

সামনে অনেক ব্যস্ততা বাড়বে সাকিবের, তবে ক্রিকেটের শেষ সময়ে তিন ফরমেটেই দারুন কিছু সময় পার করবেন বলে মনে করেন তিনি।  রিভারটেলের  মিট এন্ড গ্রিট অনুষ্ঠানের অর্গানাইজার ছিলেন তরুন ব্যবসায়ি খাইরুল ইসলাম খোকন। এছাড়া আরো উপস্থিত ছিলেন রিভারটেলের উর্ধতন কর্মকর্তারা , ঠিকানা গ্রুপের ভাইস চেয়্যারমযান অনুভা শাহিন হোসেন সহ আরো অনেকেই। এসময় ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর সহ গেম শো এবং ফটো সেশনে অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। পুরো অনুষ্ঠানটির তত্বাবধানে ছিলেন ঠিকানা নিউজের ডিজিটাল প্লার্টফর্মের হেড রেজওয়ানা এলভিস।

রিলেটেড নিউজ

নিউইয়র্কে সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির কন্যা কানিজ ফাতিহা শশির ১৮তম জন্মদিন উদযাপন

নিউইয়র্কে সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির কন্যা কানিজ ফাতিহা শশির ১৮তম জন্মদিন উদযাপন

দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত


নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত


যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

যেভাবে সাজানো হচ্ছে ‘নিরাপত্তা ছক’

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত


যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে "আমরা মুজিব" এর আয়োজনে বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপন

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত


ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

ওমানে রোড এক্সিডেন্টে নিহত সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে ফিরল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত


ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

ওমানের দুকুমে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো সন্দ্বীপের ৭ প্রাণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর