dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপে জামায়াত নেতার নির্দেশে মাদ্রাসা মাঠে খেলাধুলা বন্ধ

দৈনিক অনুসন্ধান    |    ০৮:০৪ পিএম, ২০২০-১২-২৭

সন্দ্বীপে জামায়াত নেতার নির্দেশে মাদ্রাসা মাঠে খেলাধুলা বন্ধ

নিজস্ব প্রতিবেদক,সন্দ্বীপঃ

একদিকে মাদকের হাতছানি, অন্যদিকে খেলতে গেলে চোখ রাঙানি। এমন চিত্র সন্দ্বীপের মগধরা ৪নং ওয়ার্ডে। এখানকার মধ্যমগধরা হামিদিয়া মাহমুদা মাদ্রাসার দীর্ঘদিনের খেলার মাঠে সম্প্রতি শিশু-কিশােরদের খেলাধুলায় বাধা দিয়েছেন মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সেক্রেটারি জামায়াত নেতা বােরহান উদ্দিন ও তার অনুসারীরা। ফলে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ মাঠে খেলতে আসা শিশু-কিশোরদেরকে বােরহান উদ্দিন ও তার অনুসারীরা হুমকি-ধমকি দিয়ে মাঠ থেকে বিতাড়িত করার অভিযােগ পাওয়া গেছে। জানা গেছে,খেলার মাঠটি বাড়ির কাছে হওয়ায় শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা নিশ্চিন্ত থাকতে পারেন। মাঠ থেকে বিতাড়িত হওয়া ৪র্থ শ্রেণির শিক্ষার্থী সৌরভের মা সােহাগ বেগম বলেন,"আমার ছেলে বাড়ির পাশে এই মাঠে খেললে টেনশন থাকে না।” মগধরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন,“আমার অনুপস্থিতিতে বােরহান ও তার দলবল এমন সিদ্ধান্ত নিয়েছেন।" খেলতে না পারায় অবসর সময়ে আর ভালাে লাগছে না। মাঠ থাকা সত্ত্বেও খেলতে পারছি না- এভাবেই মনের আক্ষেপ প্রকাশ করেছে মাঠ থেকে বিতাড়িত কিশাের-তরুণরা।

উল্লেখ্য,সম্প্রতি মগধরা ৪নং ওয়ার্ড থেকে কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এমন অবস্থায় খেলতে না পারায় তরুণ প্রজন্ম মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার আশংকা করছেন অনেকেই। তাই দ্রুত খেলার মাঠ উন্মুক্ত করে শিশু-কিশোরদের মানসিক ও দৈহিক বিকাশসহ তরুণ প্রজন্মকে মাদকের থাবা থেকে রক্ষার আহ্বান জানিয়েছেন সচেতন অভিভাবক ও এলাকাবাসী।

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত


আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর