dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপে নতুন ওসি এবং ইউএনও হিসেবে আসছেন যাঁরা

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৭:৩১ এএম, ২০২৩-১২-১০

সন্দ্বীপে নতুন ওসি এবং ইউএনও হিসেবে আসছেন যাঁরা

আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে বিভিন্ন উপজেলায় এক বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন- এমন ইউএনওদের ছাড়তে হবে বর্তমান কর্মস্থল। সে সাথে অন্তত ৩৩৮টি থানার ওসি বদলি করার প্রক্রিয়া শুরু হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার অফিস ও চট্টগ্রাম  বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউএনও তালিকায় সবার শীর্ষে রয়েছেন দ্বীপ উপজেলা সন্দ্বীপের ইউএনও সম্রাট খীসা। ২০২১ সালের ৩০ ডিসেম্বর যোগদান করেন সন্দ্বীপে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসার পরিবর্তে আসছেন বান্দরবান  রোয়াংছড়ি উপজেলা থেকে খোরশেদ আলম চৌধুরী। তিনি বিসিএস ৩৪ নিয়োগ প্রাপ্ত। সন্দ্বীপ উপজেলা থেকে বদলি হয়ে সম্রাট খীসা কক্সবাজার সদরের দায়িত্ব নিবেন বলে সূত্রটি নিশ্চিত করেছে। সন্দ্বীপ উপজেলায় তাঁর কর্মকাল ছিল ১বছর ১১মাস ৮দিন। 
অপরদিকে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মিরসরাই থানার ওসি কবির হোসেন বদলি আদেশ পেয়েছেন। সন্দ্বীপ থানার শহীদুল ইসলাম যাচ্ছেন মিরসরাই থানায়। শহীদুল ইসলাম তার ১বছর ৩মাস ২৩দিন কর্মকালে মগধরায় নিপা মাষ্টারের বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার ও মালামাল উদ্ধার, দীর্ঘাপাড়ে ১৬ টি মহিষ উদ্ধার  ও ২ জন গ্রেফতার, সারিকাইত গাছতলি ঘাটে নৌ ডাকাতির ঘটনায় ১৬ লাখ টাকার মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতার, মুছাপুর ৯ নং ওয়ার্ডে মিনার গো বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার, আলীমিয়ার বাজারে টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ লক্ষাধিক টাকা উদ্ধার ও মূল আসামি গ্রেফতারসহ উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন।
অন্যদিকে মিরসরাই থানায় দায়িত্ব থাকাকালীন কবির হোসেন কয়েকবার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পান। গত জুলাই ও আগস্ট মাসে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য জব্দ, চুরি যাওয়া ২৭টি মোবাইল সেট উদ্ধার, আন্তঃজেলা গরুচোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিভিন্ন ওয়ারেন্টভুক্ত অসংখ্য পলাতক আসামি গ্রেফতার এবং উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি শ্রেষ্ঠ ওসি হিসেবে তাকে পুরস্কার দেওয়া হয়। মিরসরাই থানায় যোগদানের পর চলতি বছরের ফেব্রুয়ারি, এপ্রিল ও জুন মাসে আরও তিনবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কবির হোসেন। কবির হোসেন ৩০তম এসআই ক্যাডেট হিসেবে ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক পদে যোগদান করেন। রাজশাহী সারদায় ১ বছর মৌলিক প্রশিক্ষণ শেষে ফেনীতে পিএসআই হিসেবে চাকরি শুরু করেন। ২০১৬ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, কক্সবাজার জেলায় চাকরি করেছেন। ২০২২ সালের ৬ মার্চ মিরসরাই থানায় ওসি হিসেবে যোগ দেন তিনি। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কবির হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার এতবারপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মতিন সাহেবের ছেল।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর