শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৮:০০ এএম, ২০২৫-১০-২২
চট্টগ্রাম নগরের নন্দনকাননে অবস্থিত ‘হিল সাইড রেস্টুরেন্টে’ অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অনিবন্ধিতভাবে পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ কতুব উদ্দিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রো অফিসের কর্মকর্তারাও অংশ নেন।
অভিযানে রান্নাঘরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এবং লাইসেন্সবিহীনভাবে রেস্টুরেন্ট পরিচালনার প্রমাণ পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা জানান, খাদ্য প্রস্তুতের জায়গায় ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশ ছিল। মেয়াদোত্তীর্ণ পণ্য ও অসামাজিক কর্মকাণ্ডের তথ্যও পাওয়া গেছে। তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তিà¦...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited