শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৩৮ পিএম, ২০২১-০১-৩০
বান্দরবানের রোয়াংছড়িতে ট্রাকের চাপায় বোমাং সার্কেলের পাড়া প্রধানের (কার্বারী) মৃত্যু হয়েছে। নিহতের নাম নিথোয়াইর উ মারমা (৫০)।
তিনি রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগিরি পাড়া কার্বারী। আজ শনিবার (৩০ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তারাছা ইউনিয়নের রাস্তা দিয়ে হাঁটার সময় একটি ট্রাক পাড়া কার্বারীকে চাপা দেয়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তার স্বজনরা কার্বারীকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কার্বারী হিমাগিরি পাড়ার বাসিন্দা মংচপ্রু মারমার ছেলে। পুলিশ ঘাতক ট্রাক এবং গাড়ির ড্রাইভারকে আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, ট্রাক চাপায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে রোয়াংছড়ি থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited