শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:২৮ পিএম, ২০২৩-০৬-১৬
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে মো. আল-রাব্বি নামের নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জুন) বেলা ১টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মহারাজপুর-পুকুরটুলি গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আল-রাব্বি ওই গ্রামের কাতার প্রবাসী আতাউর রহমানের ছেলে ও দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় শিশুটির মামা শরিফুল ইসলাম জানান, শিশুটির মা দুপুরে রান্না ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে মাকে গোসল করতে যাবো বলে বের হয়ে যায়। ১ ঘন্টা পার হওয়ার পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির নিকট পুকুরে খোঁজাখুজি শুরু করে আত্মীয় স্বজনরা।
পরে একই গ্রামের সায়েরা বেগম গোসল করতে নেমে পায়ে বেঁধে, ভাসতে দেখেন রাব্বির মরদেহ। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited