শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:২৩ পিএম, ২০২২-০৮-২৭
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মাত্র তিনদিন অফিস করে পুরো মাসের সুবিধা গ্রহণ করছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নারায়ন ভৌমিক। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি সহকর্মীদের উপর চাপ সৃষ্টি করে নিজে আয়েশে সময় কাটাচ্ছেন। মাসে মাত্র ২-৩দিন অফিস করেন বলে জানিয়েছেন তার অফিসের কর্মচারিরাই।
অফিসে অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত হতে চলতি মাসে ১০দিন উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। প্রতিদিনই অফিসে দায়িত্বরতরা জানিয়েছেন আজ আসেনি কাল আসবেন। (২৫ আগস্ট) বৃহস্পতিবার ৯টা ৪৩ মিনিটে গিয়েও দেখা যায় তার কক্ষ তালা দেওয়া। তার সাথে ফোনে যোগাযোগের করলে তিনি বলেন, মির্জাবড়ী ইউনিয়নে আম্বিয়া গ্রামে দাপ্তরিক কাজে আছি। মধুপুর উপজেলায় আম্বিয়া গ্রাম নামে কোন গ্রাম নেই বলে তাকে চ্যালেঞ্জ করলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন রেখে দেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই অফিসের কর্মচারিরা জানান, আদম শুমারির সময় তিনি নিয়মিত ছিলেন। এর আগে পরে তিনি তার ইচ্ছামত অফিস করে থাকেন।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্ত শামীমা ইয়াসমিনকে জানালে তিনি নারায়ন ভৌমিককে অফিসে আসতে বলেন। তখন তিনি জানান, আজ আসতে বিলম্ব হচ্ছে। ঘন্টাখানেকের মধ্যে পৌঁছবেন বলে তাকে অবহিত করেন।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন তাকে ডাকার পর কালিহাতী থেকে পৌনে ১১টার দিকে অফিসে আসেন তিনি।
টাঙ্গাইলের পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান বলেন, পুরো জেলার দেখভাল করতে গিয়ে নারায়ন ভৌমিকের সাথে যখনই কথা বলেছি তখন আমার কাছেও মনে হয়েছে তিনি অফিসে নিয়মিত নন। আমি নিয়মিত দায়িত্ব পালনের জন্য তাগাদা দিয়ে থাকি।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited