শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:২৭ এএম, ২০২০-০৭-২৭
প্রতি বছর ২৫ থেকে ৩০ লাখ হাজির উপস্থিতিতে হজ পালন হলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। চলমান মহামারী করোনা ভাইরাসের কারণে এ বছর সীমিত পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র হজ। ইতিমধ্যে শুরু হয়ে গেছে হজের আনুষ্ঠানিকতাও।
পবিত্র হজ পালন করতে রোববার (২৬ জুলাই) হজ-যাত্রীদের প্রথম দলটি মক্কায় পৌঁছেছে। অন্য বছরের তুলনায় এবার হজযাত্রীর সংখ্যা সীমিত থাকছে এক হাজারের মধ্যে। তারা সবাই হবেন সৌদি আরবের নাগরিক, না হয় সৌদি আরবে বসবাসকারী বিদেশি।
এক হাজারের মধ্যে এবার বিদেশির সংখ্যা প্রায় ৭শ। এ খবর প্রকাশ করে আরব নিউজ। হজ করতে মক্কা পৌঁছেছেন আমিরাতের আবদুল্লাহ আল কাথিরি। তিনি করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন। গত বছর তিনি হজ করা স্থগিত করেছিলেন নিজের বিয়ে পরিকল্পনার কারণে। তিনি বলেন, এবার খুব সীমিত সংখ্যক হজযাত্রী নিয়ে হজ হচ্ছে। নিশ্চয়ই এ অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ হবে।
হজ করতে মক্কায় পৌঁছেছেন বেলজিয়ামের অভিবাসী খাদিজা। এমন সুযোগ পেয়ে তিনি কান্না ধরে রাখতে পারেন নি। তিনি বলেন, হজ করার সুযোগ এবার পাব এমনটা আশা ছিল না। আমি নিশ্চিত এবারের হজ সব দিক দিয়ে হবে ব্যতিক্রম।
সৌদি আরবের কাসিমে বসবাস করেন তিউনিশিয়ার চিকিৎসক ড. হাইফা ইউসেফ হামদুন। তিনি বলেন, আমার হজ করার আবেদন গৃহীত হয়েছে, এটা জেনে অসীম আনন্দে ভাসছি। প্রথমে তো বিশ্বাসই করতে পারি নি। কাসিমে বসবাস করেন সুদানের হজযাত্রী মুতাজ মোহাম্মদ। তিনি নিরাপত্তা রক্ষায় গৃহীত পদক্ষেপ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
হজযাত্রীরা মক্কায় পৌঁছার পর তাদেরকে সেখানে থাকার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যার তত্ত্বাবধান করছে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। ৩০ শে জুলাই হজ শুরু করার আগে তারা সেখানে অবস্থান করবেন চারদিন।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আজ শুক্রবার বাদ জুম'আ সামাজিক সংগঠন- রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্পের আওতায় নগরীর আত...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মারকাযুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এতিম এবং অসহায় হিফজ বিভাগে অধ্যয়নরত ছাত্রদের ঈদের সাজে সাজ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ সন্দ্বীপে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলেà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ফিলিস্তিনে দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের সন্দ্বীপে জনসাধারণ ও "সন্দ্à...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দীন, ঈদগাঁও: ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর বর্বরোচিত ইসরায়েলী গণহত্যা ও মানবতাবিà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited