শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৩৬ এএম, ২০২২-০৭-২৭
মু. মুবিনুল হক মুবিন নাইক্ষ্যংছড়ি,
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি'র সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত কক্সবাজার রিজিয়ন আন্তঃ ব্যাটেলিয়ন সাঁতার প্রতিযোগিতা-২০২২ ইং এর ফাইনাল খেলা (মঙ্গলবার) ২৬ জুলাই নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি'র সদর দপ্তরের পুকুরে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,কর্নেল মোহাম্মদ আজিজুর রউফ, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রামু এবং নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিমসহ অধিনস্থ ব্যাটেলিয়ন হতে আগত অধিনায়কবৃন্দ, অন্যান্য অফিসার্সবৃন্দ, জেসিও’ অন্যান্য পদবীর বিজিবির কর্মকর্তা এবং অসামরিক কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথি বিজিবি কক্সবাজারের রিজিয়ন কমান্ডার নাজম-উস-সাকিব কর্তৃক সাঁতার প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী সাতারুদের পুরষ্কার বিতরণ করেন। উক্ত প্রতিযোগীতায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ৬ টি স্বর্ণ, ৭টি রৌপ্য এবং ৪টি তাম্র পেয়ে চ্যাম্পিয়ন হয়। আলীকদম ৫৭ বিজিবি ৪টি স্বর্ণ,৩ টি রৌপ্য এবং ৪টি তাম্র পদক পেয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।
এ প্রতিযোগীতায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে বর্ডার গার্ড বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন খেলাধুলার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বিজিবি’র ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে।
এরই ধারাবাহিতকতায় কক্সবাজার রিজিয়ন এর অধীনস্থ রামু এবং বান্দরবান সেক্টরের সর্বমোট ৭টি ইউনিটের বিজিবি সদস্যগণ ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদারিত্ব মনোভাব নিয়ে এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে মনোমুগ্ধকর পরিবেশে উক্ত প্রতিযোগীতা সম্পন্ন হয়।
সংবাদ প্রেরক-
মু. মুবিনুল হক মুবিন
নাইক্ষ্যংছড়ি,
মোবাইল নং : ০১৬৯০১২৮৩৮৩
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited