শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:০০ এএম, ২০২৩-০২-২১
বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাগেরহাট জেলার রামপাল উপজেলার সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিবৃতির মাধ্যমে এই শোক প্রকাশ করেন তিনি। বিবৃতিতে আরও জানানো হয় যে, সাবেক যুবদল নেতা রামপাল উপজেলা বিএনপির একজন নিবেদিত প্রাণ ছিলেন, অনেক হামলা মামলার শিকার এই নেতা। তার মৃত্যুতে ওই এলাকায় বিএনপির অনেক ক্ষতি হয়েছে। বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।
তিনি অসুস্থ হয়ে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯ ঘটিকায় চির বিদায় নেন। আজ জোহরবাদ উপজেলার সোনাতুনিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক উজলকুড় ইউপি চেয়ারম্যান আততায়ীর গুলিতে নিহত মরহুম খাজা মইন উদ্দিন আকতারের ভাই। যুবদল নেতা শেখ সিরাজুল ইসলাম রামপাল উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ছিলেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited