শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৫৮ এএম, ২০২১-০১-২৯
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ
বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়া উপজেলায় আলমগীর বিন কবীর নামে এক ইসলামি সংগীত শিল্পীর উপর রামদা নিয়ে হামলা করেছে স্থানীয় কয়েকজন যুবক। এ সময় শিল্পী স্টেজ লাফিয়ে নেমে আত্মরক্ষা করেন। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
২৭ জানুয়ারি স্থানীয় যুবকরা উখিয়ার ইনানী ইউনিয়নের পাটওয়ার টেক নামক এলাকায় ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন নামক সংগঠনের ব্যানারে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করেন। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা বোরহান উদ্দীন ও উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রিদওয়ানুল কাদির। একই অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশনের জন্য আমন্ত্রিত হয়েছিলেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী আলমগীর বিন কবীর। রাত আনুমানিক ১২টার দিকে তিনি মঞ্চে সুন্নাত ও বিদআত বিষয়ক একটি সংগীত পরিবেশনের এক পর্যায়ে সিরাজুল ইসলাম নামে এক সুন্নী যুবক স্বীয় আপন ভাই বদিউল আলম ও সহযোগী আফসার মাহমুদসহ স্টেজে উঠে রামদা দিয়ে শিল্পীকে কোপাতে উদ্যত হয়। এসময় তিনি মঞ্চ থেকে লাফিয়ে দর্শক সারিতে গিয়ে আত্মরক্ষা করেন। পরে স্থানীয় অপর আরেকটি সংগঠনের সদস্যগণ তাকে অনুষ্ঠানস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
আয়োজকরা জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।
আয়োজক সংগঠনের সভাপতি এহসান বলেন, আমাদের এলাকাটি সুন্নী অধ্যুষিত এবং এখানে ব্যাপকভাবে বিদআতের প্রচলন রয়েছে। তাই আমরা এলাকার কিছু যুবক মিলে মানুষকে বিদআতের কুফল বোঝাতে এই মাহফিলের আয়োজন করেছি। কিন্তু হঠাৎই এমন দীনি মাহফিলে অস্ত্র হাতে হামলা করে সিরাজুল ও তার বাহিনী।
স্থানীয় চেয়ারম্যানের কাছে তারা এ বিষয়ে অভিযোগ দেবেন। এরপর পরিস্থিতি বুঝে মামলার বিষয়টি বিবেচনা করা হবে জানান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited