শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৭:৪৫ এএম, ২০২১-০২-০৫
বোয়ালখালীর শ্রীপুরে ১২ বছর আগে প্রবাসী আব্দুস সালাম হত্যা মামলায় অভিযুক্ত আপন ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই রায়ে মা ও বোনের যাবজ্জীবন সাজা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন। রায়ে দণ্ডিতরা হলেন- মো. আজম (৩৩), তার মা ফরিদা বেগম (৬২) ও বোন কামরুন নাহার জুলি (৩২)। একই সাথে আদালত ফরিদা ও জুলিকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেন। চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট মো. লোকমান হোসেন চৌধুরী জানান, হত্যাকাণ্ডের শিকার আব্দুস সালাম বোয়ালখালী উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আজম তার ভাই। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ফরিদা তার মা এবং জুলি তার বোন।
অ্যাডভোকেট লোকমান হোসেন চৌধুরী জানান, আসামি ও ভিকটিমের পরিবার পাশাপাশি বাস করেন। খুনের ঘটনার সাতদিন আগে নিহত আব্দুস সালাম বিদেশ থেকে দেশে আসেন। আসামিদের সাথে তার পূর্ব থেকেই ভিকটিমের জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। ঘটনার দিন (২০০৯ সালের ১৯ অক্টোবর) নিজ বসতঘরের সামনে গোয়াল ঘর নির্মাণ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আব্দুস সালাম ভাত খেতে বসলে অভিযুক্তরা এসে তার উপর হামলা চালান। এতে তার মৃত্যু হয়। পরে আব্দুস সালামের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে চারজনের নামোল্লেখ করে বোয়ালখালী থানায় একটি হত্যা মামলা করেন। জানা যায়, ২০১০ সালে ৯ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। ওই বছর ৭ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হয়। এ মামলায় মোট ২১ জন সাক্ষীর মধ্যে আদালতে ১৬ জন সাক্ষীকে রাষ্ট্রপক্ষ উপস্থাপন করেন। গতবছর ১৫ নভেম্বর মামলাটি রায়ের জন্য প্রস্তুত হয়।
ভারপ্রাপ্ত পিপি জানান, এ মামলায় দণ্ডপ্রাপ্ত তিনজনের পাশাপাশি ফরিদার স্বামী আব্দুর রাজ্জাকও আসামি ছিলেন। তবে মামলা বিচারাধীন অবস্থায় তার মৃত্যু হলে তাকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আজম শুরু থেকে পলাতক থাকলেও ফরিদা বেগম এবং কামরুন নাহার জুলি গ্রেপ্তার হয়ে জামিনে ছিলেন। তবে রায় ঘোষণার তারিখের আগ পর্যন্ত তারা আদালতে হাজিরা দিয়ে আসলেও গতকাল রায়ের দিন অনুপস্থিত ছিলেন।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited