শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৪৮ পিএম, ২০২৩-০৪-২৬
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটে আইনজীবী ও তার ভাইকে মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলায় চারজনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বুধবার (২৬ এপ্রিল) বাগেরহাট এডিশনাল চিপ ড. আতিকুস সামাদ এর আদালত এই আদেশ দেন। মামলায় এজাহার নামীয় আসামি জেলা সদরের সাবেক ষাট গম্বুজ ইউ পি সদস্য শেখ আবু সাঈদকে জামিন দিয়েছে আদালত।
এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি সকাল দশটায় বাগেরহাট জেলা সদরের ভুটিয়ামারি এলাকায় বাগেরহাট আইনজীবী সমিতির সদস্য এডভোকেট শেখ মহিবুল্লাহ চেম্বারে পেশাগত দায়িত্ব পালনকালীন সময়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য শেখ আবু সাঈদ, আলামিন শেখ, ইয়ামিন শেখ, সাজ্জাদ শেখ, রফিকুল ইসলাম সহ অজ্ঞাত আরো দুই তিন জন আইনজীবী ও তার বড় ভাই আব্দুল্লাহর উপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাদের দুই ভাইকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আইনজীবী মহিবুল্লাহ সুস্থ হয়ে ১ মার্চ হামলাকারীদের নাম উল্লেখ করে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
আদালত সূত্রে জানা গেছে, আসামিগণ দীর্ঘদিন পলাতক থাকার পর অদ্য ২৬ এপ্রিল বাগেরহাট এডিশনাল চিপ ড. আতিকুস সামাদ এর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত মামলার এজাহার ভুক্ত ৫ নং আসামি সাবেক ষাট গম্বুজ ইউপি সদস্য শেখ আবু সাঈদকে জামিন প্রদান করেন এবং অন্যান্য আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বাদী এডভোকেট শেখ মহিবুল্লাহ জানান, পেশাগত দায়িত্ব পালনকালীন সময়ে আসামিগণ তাকে ও তার ভাই আব্দুল্লাহকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর যখম করে। তার ভাই আব্দুল্লাহ বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হলে অবস্থা অশংকাজনক হওয়ায় তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে। তারা উভয়ে সুস্থ হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মামলা দায়ের করলে আসামিগন পলাতক থেকে আজ আদালতে আত্মসমর্পণ করে। আদালত একজন ছাড়া বাকি চারজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited