শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:২১ পিএম, ২০২৩-১১-২৯
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিস লক্ষ করে দুটি ককটেল নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। তবে এতে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
দূর্বৃত্তদের ছোড়া ককটেল দুটি নির্বাচন অফিসের পিছনের দেয়ালে প্রচন্ড শব্দে বিষ্ফোরিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষ্ফোরিত আরও দুটি ককটেল উদ্ধার করে।
এসময় নির্বাচন অফিসের সামনে পুলিশ নিরাপত্তায় দায়িত্ব পালন করছিল।
পার্শ্ববর্তী সরকারি কোয়ার্টারের এক বাসিন্দা জানান, ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে ৩ জনকে পালাতে দেখা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, এটি বড় ধরনের ঘটনা নয়, অজ্ঞাত কয়েকজন যুবক দেয়ালে ককটেল মেরে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited