শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:২০ পিএম, ২০২৩-০৫-১৪
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন।
রবিবার (১৪ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএ, বিপিএম-পিপিএম (বার) এর নিকট হতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা স্মারক গ্রহন করেন তিনি।
এনিয়ে জেলায় তিনি স্বল্প সময়ে ২ম বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন। ১ম বার চলতি বছরের গত এপ্রিল মাসে শ্রেষ্ঠ ওসির সন্মাননা পান।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ২৪ তারিখ যোগদানের পর ১ম বার এপ্রিল ও ২য় বার মে মাসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন তিনি।
যোগদানের মাত্র তৃতীয় মাসেই অর্থাৎ এপ্রিল ও মে দুই মাসে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়াই অভিনন্দন জানান সদর মডেল থানার সর্ব স্তরের মানুষ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম সাহিদ (প্রশাসন ও অর্থ) সহ জেলার বিভিন্ন থানা থেকে আগত অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য অফিসার ফোর্সবৃন্দ।
পুরস্কার প্রাপ্তিতে ওসি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, কৃতজ্ঞতা জানাই জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার স্যারসহ সকল সিনিয়র স্যারদের প্রতি। আন্তরিক ভালোবাসা আমার সকল সহকর্মীদের প্রতি যাদের আন্তরিক প্রচেষ্টায় আমার এই অর্জন এ পুরস্কার তাদের উৎসর্গ করলাম। তিনি বলেন, জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। আমার দায়িত্বরত এলাকা চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার নাগরিকদের প্রকৃতসেবা দিতে পারলে নিজেকে ধন্য মনে করি।
তিনি আরও বলেন, সর্বস্তরের মানুষের জন্য আমার থানা সব সময় উন্মুক্ত। আমি চেষ্টা করে যাচ্ছি সব সময় মানুষকে সঠিক সেবা দিয়ে যেতে। এসময় সাংবাদিক সহ থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, ওসি সাজ্জাদ হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় যোগদানের পূর্বে রাজশাহীর বাঘা থানায় দুই বছর কর্মরত ছিলেন। সেখানে কর্মরত থাকা কালিন সময় রাজশাহী জেলায় ৯ বার এবং রাজশাহী বিভাগে (রাজশাহী রেঞ্জ) ২ বার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited