dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁদপুরে এক সাথে জন্ম নেয়া সেই পাঁচ সন্তান আর নেই, একে একে সবাই মারা গেলো!

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১৩ এএম, ২০২০-০৮-১৭

চাঁদপুরে এক সাথে জন্ম নেয়া সেই পাঁচ সন্তান আর নেই, একে একে সবাই মারা গেলো!

চাঁদপুরের কচুয়া উপজেলায় স্বাভাবিকভাবে এক নারী পাঁচটি সন্তান জন্ম দিয়েছেন। কিন্তু তিন ঘণ্টার ব্যবধানে সব সন্তান মারা গেছে। এর মধ্যে তিন সন্তান জন্ম নেওয়ার এক ঘণ্টার মধ্যে ওই হাসপাতালে এবং বাকি দুই নবজাতক বাড়িতে নেওয়ার পর মারা যায়। তবে তাদের মা সুস্থ আছেন। গত শনিবার (১৫.০৮.২০২০) রাতে কচুয়া উপজেলার কচুয়া টাওয়ার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কচুয়া টাওয়ার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সহকারী ব্যবস্থাপক শাহাজালাল বলেন, কচুয়া উপজেলার আন্দিরপাড় এলাকা থেকে প্রসববেদনা নিয়ে মারুফা বেগম (২৫) নামের এক গৃহবধূ গতকাল সন্ধ্যায় তাঁদের হাসপাতালে ভর্তি হন। এর কিছুক্ষণ পরই স্বাভাবিকভাবে তিনি চারটি ছেলে ও একটি মেয়েশিশুর জন্ম দেন। অপরিণত অবস্থায় জন্ম নেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ জন্ম নেওয়া এসব শিশুকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু এক ঘণ্টার ব্যবধানে পরপর তিনটি শিশু ওই হাসপাতালেই মারা যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বেঁচে থাকা দুই শিশুকে অন্য কোথাও চিকিৎসা নেওয়ার পরামর্শ দিলে তাঁরা আন্দিরপাড় গ্রামে চলে যান। পরে রাতেই ওই বাড়িতে বাকি দুই শিশুর মৃত্যু হয়।

মারুফার স্বামী দুবাইপ্রবাসী মো. ইউনুস বলেন, ‘বিয়ের ছয় বছর পর আমার স্ত্রী এই প্রথম একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। কিন্তু টাকার অভাবে আমরা তাঁকে অন্য কোথাও সন্তান জন্মদানের জন্য নিয়ে যেতে পারিনি। এ জন্য বাড়ির কাছের বেসরকারি হাসপাতালে তাঁর ডেলিভারি করানো হয়।’

এ বিষয়ে কচুয়া টাওয়ার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক সিনথিয়া সাহা বলেন, ‘আমরা প্রথম থেকে তাঁর চিকিৎসা ব্যবস্থাপত্র দিয়ে আসছি। ডেলিভারির আগে আলট্রাসনোগ্রাম করে আমরা তাঁর পেটে পাঁচটি সন্তান থাকার বিষয়ে নিশ্চিত হই। কিন্তু ডেলিভারির চার মাস আগেই সাড়ে পাঁচ মাসে তাঁর প্রসববেদনা ও রক্তক্ষরণ শুরু হয়। এ জন্য তাঁরা এই হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আধা ঘণ্টার মধ্যে পাঁচটি সন্তানই স্বাভাবিকভাবে জন্ম নেয়। তাৎক্ষণিক আমরা তাদের অক্সিজেনের ব্যবস্থা করি। কিন্তু অন্য কোনো ব্যবস্থা না থাকায় হাসপাতালেই পরপর তিনটি বাচ্চা মারা যায়। এ জন্য তাদের আমরা অন্যত্র গিয়ে চিকিৎসার জন্য পরামর্শ দিই।’

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর