শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০৯:০৪ এএম, ২০২০-০৮-০২
কোরবানি করার সময় গরুর লাথিতে ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টায় টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ভুগলিচালা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম আজাহার আলী (৬২)। তিনি ভুগলিচালা গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
ভুগলিচালা গ্রামের বাসিন্দা গোলাম সারওয়ার বলেন, বেলা ১১টার দিকে গ্রামে গরু কোরবানি করছিলেন আজাহার আলী। এ সময় হঠাৎ গরুটি তাঁকে লাথি মারে। এতে আজাহার আলী অচেতন হয়ে পড়েন। স্বজনেরা তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুপুর ১২টার দিকে আজাহার আলীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফেরদৌস বলেন, গরুর লাথি আজহার আলীর হাতের কবজিতে লেগেছিল। আঘাত পেয়েই তিনি অচেতন হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শাকের আহমেদ রাতে বলেন, স্বজনেরা ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর তাঁরা ইসিজি পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়à§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, à¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited