শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:৪৬ পিএম, ২০২০-১০-০৭
উচহ্লা মারমা, বান্দরবান প্রতিনিধিঃ
গত ৩রা অক্টোবর'২০ বান্দরবানের থানছি উপজেলার দুর্গম নাফাখুম ঝরনায় গোসল করতে গিয়ে ঢাকার পর্যটক মারা যাওয়ার পর প্রশাসন এ নির্দেশনা জারি করেছে।
সোমবার প্রশাসন এ নির্দেশনা জারি করে। বর্তমানে বান্দরবানের থানছি, রুমা ও রোয়াংছড়ি উপজেলার ঝরনাগুলোতে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে।
এছাড়া বান্দরবানের অন্য পর্যটনকেন্দ্রগুলোতে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তাও জোরদার করেছে প্রশাসন।
গত ৩রা অক্টোবর সকালে ঢাকার উত্তরার জহিরুল ইসলামের ছেলে জাকারুল ইসলাম কানন থানছি
উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নের নাফাখুম ঝরনায় বেড়াতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায়। পরের দিন তার লাশ উদ্ধার করা হয়। এর আগেও এই ঝরনায় গোসল করতে গিয়ে দুজন পর্যটক মারা যান।
থানছি উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুল হক পরিবর্তন ডটকমকে জানিয়েছেন, সাঙ্গু নদীর অববাহিকায় বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ের ঝরনাগুলো এ সময়ে উত্তাল রয়েছে। পর্যটকদের জন্য এসব ঝরনাগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এসব ঝরনাগুলোতে পর্যটকদের যাতায়াত আপাতত বন্ধ করে দেয়া হয়েছে।
তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকদের যাতায়াত খুলে দেয়া হবে বলেও তিনি জানিয়েছেন
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited