শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:২১ পিএম, ২০২৩-০৮-২৮
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী বাজারের দুটি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোর চক্র দুটি দোকান থেকে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় মধুপুর থানায় অভিযোগ করা হয়েছে। ভূক্তভোগী ও এলাকাবাসী জানান, গত শনিবার দিবাগত রাতের যে কোন সময় গোলাবাড়ী বাজারের ‘ইব্রাহীম বস্ত্রালয় ও আব্দুল হামিদ বস্ত্রালয় ’ নামের দুইটি বস্ত্রালয়ের দোকানের শাটারের তালা ভেঙে চোর চক্র প্রায় ৮লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। আব্দুল হামিদ বস্ত্রালয় হতে ৪ লাখ ২৯ হাজার ৫ শত টাকার বিভিন্ন ধরনের কাপড় এবং ইব্রাহীম বস্ত্রালয় হতে ৩ লাখ ৯২ হাজার টাকার বিভিন্ন ধরনের কাপড় অজ্ঞাত নামা চোরেরা চুরি করে নিয়ে যায়। আব্দুর হামিদ ও ইব্রাহীম জানান প্রতিদিনের ন্যায় আমরা রাতে দোকান বন্ধ করে বাড়ীতে যাই পরের দিন সকালে সংবাদ পেয়ে দোকানে এসে দেখি চোর চক্র আমাদের দোকানের তালা কেটে এবং ভেঙ্গে দোকানের মূলবান সকল কাপড় চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে গোলাবাড়ী ইউপি চেয়ারম্যা গোলাম মোস্তফাকে জানাই। তার পরামর্শে আমরা মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। এর আগেও গোলাবাড়ী আননুর সায়েন্টিফিক মাদ্রাসার তালা ভেঙ্গে ৫ টি সিলিং ফ্যান, কম্পিউটার ও আনুসাঙ্গিক মালামাল চুরি করে চোর চক্র। যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা বলে জানান মাদ্রাসার শিক্ষক আঃ জলিল। এঘটনায় মধুপুর থানার ওসি মাজহারুল আমিন বিপিএম এর সহিত কথা বললে তিনি জানান অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্হলে যাচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্হা নেয়া হবে।
সোমবার দুপুরে দিকে মধুপুর থানার এস আই মামুনুর রশিদ ঘটনাস্হল পরিদর্শন করেন।
ভুক্তভোগী ও এলাকাবাসী গোলাবাড়ী বাজারে পুলিশী টহল জোরদারের দাবী জানান।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited