শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:৫৩ এএম, ২০২৩-০২-০৪
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে শিবগঞ্জ পৌরসভার ৭ হাজার অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহম্মেদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আল মামুন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল জোহা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু সহ জেলা ও উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় শিবগঞ্জ পৌর সভার ৯টি ওয়ার্ডের ৭ হাজার অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে গত মাসে শিবগঞ্জের ১৫টি ইউনিয়নের ২৫ হাজার অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত শিবগঞ্জ পৌরসভাসহ মোট ৩২ হাজার অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে সৈয়দ নজরুল ইসলামের নিজ উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণের সময় তিনি বলেন অসহায় ও দু:স্থ বান্ধব সরকারের প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী বাংলাদেশের কোন অসহায ও দু:স্থ পরিবার যেন শীতে কষ্ট না পায়, সেজন্য আওয়ামীলীগের প্রত্যেক নেতাকর্মীতে এগিয়ে আসতে হবে। তারই ধারাবাহিকতায় আজকের এ কম্বল বিতরণ। তিনি আরো বলেন শিবগঞ্জ সব শ্রেণীর মানুষের সেবায় আমি আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited