শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:১৩ পিএম, ২০২২-১০-০৮
প্রেস বিজ্ঞপ্তি -
পেশাগত দায়িত্বন পালন করতে গিয়ে নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক ভোরের পাতা পত্রিকার নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুর উপর অতর্কিত হামলা চালিয়েছে দুষ্কৃতকারী সন্ত্রাসীরা। শুক্রবার (৭ অক্টোবার) বিকাল সাড়ে ৫ টার দিকে দৌছড়ি ইউনিয়নের তুলাতলী এলাকার এক অসহায় পরিবারের বসত বিটা দখল ও হামলা চালিয়ে আহত করে।
খবর পেয়ে সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুসহ কয়েকজন সংবাদিক সংবাদ সংগ্রহের জন্যে ঘটনাস্থলে পৌছঁর একটু ব্রীজ এর উপর দেশ-ও অস্ত্র নিয়ে একদল লোক সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়। সে সময় সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুর উপর ৩ দফা হামলা চালানো হয়। তারা তাকে উপর্যপুরি আঘাত করলে টুক্কু এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে।
এ অবস্থায় অপর সাংবাদিকরা টুক্কুকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আনেন।
খবর পেয়ে প্রেস ক্লাব নেতৃবৃন্দ ছুটে আসেন হাসপাতালে। তারা চিকিৎসার খোঁজখবর নেন।
এদিকে সন্ত্রাসী কতৃর্ক সাংবাদিক টুক্কুর উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব নেতৃবৃন্দ। তারা হলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ,আহবায়ক আব্দুল হামিদ,যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সাবেক সভাপতি ইফসান খাঁন ইমন, সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুল হক বাহাদুর, সদস্য হাফিজুল ইসলাম চৌধুরী, সদস্য আব্দুর রশিদ, সদস্য মো: শাহীন,সদস্য মো: ইউনুছ, সদস্য মোহাম্মদ তৈয়ব উল্লাহ প্রমূখ।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন,সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু পেশাগত দায়িত্ব পালন করতে গিযেছিলেন ওই এলকায়। সেখানে তার উপর পরপর ৩ বার হামলা চালানো হয়। যা বর্বরোচিত। এ কারণে সাংবাদিক নেতৃর্বৃন্দ হামলাকারীর দৃষ্ঠান্ত মূলক শাস্তি চায়। একই সাথে তার উপর হামলার ঘটনা তদন্ত করে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে আহবান জানানো হয়। নয়তো সাংবাদিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেও হুশিয়ারি উচ্চারণ করেন ক্লাব সদস্যরা। ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা জানান তিনি খবর পেয়ে হাসপাতালে দেখতে যান এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আস্বস্ত করেন। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কুকে দেখতে যান নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ, সমাজ সেবক আলহাজ্ব ইদ্রিস সিকদার, ছাত্রলীগ নেতা ইমাদ সিকদার, বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মী।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়à§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, à¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited