dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের মহানুভবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন

দৈনিক অনুসন্ধান    |    ১০:০৭ পিএম, ২০২২-১১-০৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের মহানুভবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের মহানুভবতায় এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন মো. রিফাত শাহরিয়া নামের এক পরীক্ষার্থী। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন নবাবগঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট ও টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী মো. রিফাত শাহরিয়া ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থী। এবার এ কলেজ থেকে ৪৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেয়ার কথা। কিন্তু অন্যদের অ্যাডমিট কার্ড আসলেও মো. রিফাত শাহরিয়া’র আসেনি। সূত্রটি জানায়, ফরম ফিলাপের সময় ভুলবশত মো. রিফাত শাহরিয়া’র ফরমটি সঠিকভাবে পুরণ হয়নি। ফলে তার অ্যাডমিট কার্ড আসেনি। কলেজ কর্তৃপক্ষ কোনো সুরাহ করতে না পারায় মো. রিফাত শাহরিয়া জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেন। 

অভিযোগটি পাওয়ার পর জেলা প্রশাসক এ কে এম গালিব খাঁন তাৎক্ষণিক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনিছুর রহমানকে বিষয়টি দেখভাল করার দায়িত্ব দেন।  পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক আনিছুর রহমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক এর সাথে রিফাত শাহরিয়া ফরম ফিলাপের ভুলের বিষয়টি নিয়ে আলোচনা করলে কারিগরি শিক্ষা বোর্ড রিফাত শাহরিয়ারের ফরম ফিলাপ সঠিকভাবে করে অ্যাডমিট কার্ড প্রদান করার ব্যবস্থা করেন। ফলে আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন মো. রিফাত শাহরিয়া। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনিছুর রহমান জানান, নবাবগঞ্জ টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী আসন্ন ৬ নভেম্বর কলেজ কর্তৃপক্ষের ভুলের কারণে এইচএসসি পরীক্ষা দিতে পারছে না এ মর্মে একটি লিখিত অভিযোগ করে।  অভিযোগটি পাওয়া মাত্রই জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন স্যার আমাকে নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা বলে পরীক্ষা  দেওয়ার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করি। 

ভুক্তভোগী শিক্ষার্থী রিফাত শাহরিয়ার জেলা প্রশাসক একে এম গালিভ খাঁন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনিছুর রহমানের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

এ বিষয়ে টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সভাপতি আমানুল্লাহ বাবু জানান, কলেজের ৪৯ জন পরীক্ষার্থীর ফর্ম ফিলাপের জন্য আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে  কাগজ প্রেরণ করি কিন্তু ভুলক্রমে ৪৮ জনের এডমিট কার্ড আমাদের কলেজে আসে। পরবর্তীতে জেলা প্রশাসক স্যার ঐকান্তিক প্রচেষ্টায় এডমিড কার্ডের ব্যবস্থা করে দেন।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর