dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপে যুবলীগকে ধ্বংসের পায়তারা চলছে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের দাবি

ইলিয়াছ কামাল বাবু, সন্দ্বীপ ব্যুরো প্রধান    |    ০৩:৪০ পিএম, ২০২০-১১-১২

সন্দ্বীপে যুবলীগকে ধ্বংসের পায়তারা চলছে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের দাবি


ইলিয়াস কামাল বাবু,সন্দ্বীপ প্রতিনিধিঃ

বিএনপি- জামাতের যোগসাজসে এবং স্বার্থানেষী একটি মহলের মদদে হামলা-মামলার মাধ্যমে সন্দ্বীপে যুবলীগকে সাংগঠনিকভাবে দূর্বল করার ষড়যন্ত্রের অভিযোগ  তুলেছেন সন্দ্বীপ উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান।
বৃহস্পতিবার সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলা  আওয়ামী লীগ কার্যালয়ে  সংগঠনের উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি যুবলীগের সক্রিয় নেতাকর্মীদের বিভিন্ন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় পুলিশি হয়রানির অভিযোগ তোলেন। 
যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান বলেন- সম্প্রতি রহমতপুর ইউনিয়নে ঘটে যাওয়া কিছু ঘটনা কে কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগ নেতা আকবর সহ অন্যান্য কর্মীদের বিভিন্ন সাজানো মামলায় আসামি করে গ্রেফতার ও পুলিশি হয়রানি চরম আকার ধারণ করেছে। ফলে যুবলীগ কর্মীদের ঘরে থাকা দায় হয়ে পড়েছে এবং সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমে এসেছে।  এ সময় তিনি স্থানীয় একটি সুবিধাবাদী গ্রুপের বিরুদ্ধেও অভিযোগের আঙ্গুল তুলেন। 
এছাড়া মগধরার যুবলীগ নেতা শিমুল ও ছানু, হারামিয়ার ওমর ফারুক, গাছুয়ার ইকবালের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, হয়রানি ও জেল-জুলুমের কথাও সাংবাদিক সম্মেলনে দেওয়া তার বক্তব্যে উল্লেখ করেন।
যুবলীগ সভাপতি স্পষ্ট করে বলেন- অনেক কষ্টে, অনেক যত্নে গড়ে তোলা সন্দ্বীপের যুবলীগকে ধ্বংস করার অশুভ পায়তারা চলছে। যার সাথে জামাত- বিএনপি সহ ক্ষমতাসীন দলের সুবিধাবাধী কিছু কুচক্রীও একজোট হয়েছে।  যুবলীগের কর্মীরা অপরাধ করলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। কিন্তু সে সুযোগ না দিয়ে পরিকল্পিতভাবে মামলা-হামলার পথ বেছে নিয়েছে এ সুবিধাবাদী মহলটি। তিনি সুস্থ ধারায় রাজনীতি চর্চার মাধ্যমে সন্দ্বীপে যুবলীগকে সংগঠিত করে সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার নেতৃত্বে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা ছাড়াও যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাকছুদের রহমান, সহ-সভাপতি ইমাম হোসেন, দিদারুল আলম, ফোরকান উদ্দিন, যুগ্ন সম্পাদক- শাহাদাত হোসেন মামুন, ইব্রাহিম জিল্লু, সাংগঠনিক সম্পাদক জাহেদ সারওয়ার শিমুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল কবির, দপ্তর সম্পাদক  মাহমুদুল হাসান সোহাগ, অর্থ সম্পাদক  আবুল কাশেম পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান জাবেদ, হরিশপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিদোয়ানুল বারী,  উপজেলা যুবলীগের সদস্য মোঃ হাসান, আনোয়ার হোসেন প্রমুখ।
--------------------------------------------------------

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত


আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর