শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৪৭ এএম, ২০২৩-০৫-২১
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশে ঝুঁকিপূর্ণ দেয়াল ধ্বংসে পড়ে নুরুল হুদা (৪৪) প্রকাশ পুতু নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নুরুল হুদা উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদর পাড়া এলাকার মৃত আসাদ আলীর ছেলে।
২০ মে শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বর্ণিত স্থানে। মৃতদেহ উদ্ধার করে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এ ঘটনায় আরো একজন পথচারী আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে বর্ণিত স্থানে জনৈক ব্যক্তির নির্মাণাধীন ভবনের সীমান প্রাচীরের ঝুঁকি পূর্ণ দেয়াল ছিল৷ ঘটনাস্থলের পাশে একটি সরু পথ দিয়ে হেঁটে যাচ্ছিল নিহত নুরুল হুদা ও আহত অজ্ঞাতনামা ব্যক্তি। এসময় হঠাৎ দেয়াল ধ্বংসে পড়লে ঘটনাস্থলে প্রাণ হারায় নুরুল হুদা।
স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী আধুনিক হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন, অপর জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে নিহত নুরুল হুদার পরিবারের কোনো অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) বরাবরে বিনা ময়না তদন্তে আবেদন করার অঙ্গিকারে মৃতদেহ নিয়ে যায়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে মৃতদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited