শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:৩৩ পিএম, ২০২২-০৭-২৫
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৪ জুলাই) দিবাগত রাতে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড় বাঁশবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়দের সহায়তায় গুরুতর অসুস্থ অবস্থায় ধর্ষিতা ঐ নারীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী জানান, রাত ১২টার পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা বড় বাঁশবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার (২৫) এবং রিয়াজ হাওলাদার (২৩) তাকে জাপটে ধরে মুখ চেপে বাড়ির পাশের বাগানে নিয়ে পালাক্রমে পাঁচজনই তাকে ধর্ষণ করে। তিনি কাঁদতে কাঁদতে বলেন আমি এই অপরাধীদের সঠিক বিচার দাবি করছি।
বাগেরহাটের নারী নেত্রী ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন বলেন, আমরা ভুক্তভোগী ওই নারীর সাথে কথা বলেছি, তার নির্যাতনের কথা আমরা শুনেছি। আমরা চাই সুষ্ঠু তদন্ত পূর্বক অভিযুক্তদের শাস্তি হোক।
বাগেরহাট সদর হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট জিনিয়া ফেরদৌস জানান, হাসপাতালে ভর্তি ওই নারীর পরীক্ষা-নিরীক্ষা সম্পন্নের পরে রিপোর্ট দেখে বলতে হবে আসলেই রোগী ধর্ষিতা কিনা। আপাতত সে অসুস্থ এবং তার শরীরে ব্যথা রয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার ওই নারী ডাক্তারি পরীক্ষা এবং ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই নারীর ভাষ্যমতে অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছে পুলিশ।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited