dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


ঈদগাঁওতে চুরির অপবাদে ইজিবাইক চালককে নির্যাতন

দৈনিক অনুসন্ধান    |    ০৭:১১ পিএম, ২০২৩-০৮-১৩

ঈদগাঁওতে চুরির অপবাদে ইজিবাইক চালককে নির্যাতন

 

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের ঈদগাঁওতে চুরির অপবাদ দিয়ে আব্দুল মান্নান (১৬) নামের এক কিশোরকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করা হয়েছে। 

গত শনিবার বিকেলে দিকে ঈদগাঁও উপজেলার ফকিরা বাজারে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার মান্নান রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চিতারপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। পেশায় সে ইজিবাইক চালক।

এই ঘটনায় মান্নানের মা জান্নাতুল ফেরদৌস দু"জনের বিরুদ্ধে ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ করেছেন। আহত কিশোর এখন চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্তরা হলেন, উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী চাকার দোকান এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে রমজান আলী ওরফে বেদু ও একই এলাকার আব্দু শুক্কুরের ছেলে জসিম উদ্দিন মিন্টু। 

অভিযোগে জানা যায়, গত শনিবার বিকেলে মান্নান তার অটোরিকশাটি বিক্রির উদ্দেশ্যে ফকিরাবাজারে আসেন। বাজারে কিছুক্ষণ অবস্থানের পর পার্কিয়ে থাকা রমজান আলীর মোটরসাইকেলে হামখেয়ালি পনায় বসে তার হাতে থাকা চাবিটি মোটরসাইকেল তেলের ট্যাংকে দিয়ে দেখেন। 

বিষয়টি দুর থেকে বাইকের মালিক রমজান আলীর চোখে পড়লে তাকে চোর বলে ধরে ফেলেন। পরে তিনি জসিম উদ্দিনকে ডেকে আনেন। এসময় স্থানীয় জনতার সামনে চুরির অপবাদ দিয়ে দু'জনেই মারতে থাকেন। লাথি-কিল দিয়ে তাকে বেদম পিটুনি দেওয়া হয়।

চুরির বিষয়টি অস্বীকার করে মান্নানের ভাই কামাল জানায়, তার ভাই চুর নন। হামখেয়ালিপনায় মোটরসাইকেলে বসে হাতে থাকা টমটমের চাবি দিয়ে দেখেন মোটরসাইকেলে। এরপর তাকে চুর বলে প্রকাশ্যে নির্যাতন করা হয়েছে।

তার মা জান্নাতুল ফেরদৌস বলেন, তার ছেলে একজন অটোরিকশা চালক। তার মালিকাধীন অটোরিকশাটি বিক্রির উদ্দেশ্যে সেখানে যান মান্নান। মোটরসাইকেলে বসার কারণে চুর সন্দেহে তার ছেলেকে বেদড়ক মারধর ও নির্যান করা হয়েছে। 

ঈদগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, এই ঘটনায় ওই কিশোরের মা থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি মোটরসাইকেলে বসে কেন চাবি দিলেন; সে অপরাধ করলে অভিযুক্তরা থানায় খবর না দিয়ে তাকে মারধরও কেন করলেন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর