শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৫৬ পিএম, ২০২৩-১১-১২
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার মুক্তাশা রোডের আলহেরা ক্লিনিকে আবারও রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সিজারিয়ান অপারেশন করাতে এসে মারা গেছেন এক গৃহবধূ। রোগীর স্বজনদের সাথে ৪ লক্ষ টাকার বিনিময়ে এ ঘটনা দফারফা করেছে ক্লিনিক কর্তৃপক্ষ বলে জানা গেছে।
জানা গেছে, নাচোল উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের সোলাইমান আলীর স্ত্রী জোহরা বেগম (২৩) শনিবার বিকেলে সিজারিয়ান অপারেশনের জন্য ওই ক্লিনিকে ভর্তি হন। সন্ধ্যায় তার অপারেশন করেন ওই ক্লিনিকের সার্বক্ষণিক চিকিৎসক ডাঃ শামীম রেজা।এ সময় রোগীর এনেস্থিসিয়া করেন ডাঃ জাকারিয়া হাবিব। অস্ত্রপচারের কিছুক্ষণ পর তার মৃত্যু হলেও ক্লিনিক কতৃপক্ষ তা গোপন করে তাকে রামেক হাসপাতালে রেফার্ড করে । পরে তার মৃতদেহ অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ এসে লাশ নিয়ে যায়। এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, রোগীর স্বজনদের কোন অভিযোগ না করায় রোববার সকালে লাশ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। রোগীর স্বজনরা জানান, ওই গৃহবধূর সদ্যজাত সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আমরা ক্লিনিক কতৃপক্ষের সাথে সমঝোতা করে নিয়েছি। উল্লেখ্য, গত১৮ আগস্ট এ ক্লিনিকে পিত্তথলির অপারেশন করাতে এসে এক গৃহবধুর মৃত্যু হয়।
এ বিষয়ে আলহেরা ক্লিনিক ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী জানান, যথাযথ নিয়ম মেনে ওই গৃহবধূর অপারেশন করা হয়। শ্বাসকস্টের কারণে তার মৃত্যু হয় বলে তিনি জানান। তবে মৃত প্রসূতির পরিবারের সঙ্গে চার লাখ টাকায় সমঝোতা হয়েছে বলে বিষয়টি অকপটে স্বীকার করেছেন।
এ বিষয়ে অপারেশনে অংশ নেয়া ওই চিকিৎসক দ্বয়ের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল হামিদ জানান, বিষয়টি তিনি জেনেছেনঅভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ প্রসঙ্গে জেলা সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশীদ জানান, বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।
এদিকে স্বাস্থ সংশ্লিষ্টদের অভিমত,জেলার ক্লিনিকগুলোয় চিকিৎসার নামে অপচিকিৎসায় প্রায়ই রোগী মৃত্যুর ঘটনা ঘটছে। এ ঘটনা ঘটলেও ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর স্বজনদের টাকার বিনিময়ে ম্যানেজ করে নিচ্ছে। এছাড়া কারও কোন অভিযোগ না হওয়ায় স্বাস্থ্য বা আইন বিভাগ এদের বিরুদ্ধে কোন ব্যবস্থাও নিতে পারছে না।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited