শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৬:৩৯ পিএম, ২০২৩-১২-২৯
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে লালচান আলী নামে এক শিশুর শরীরে গরম চা ঢেলে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ ডিসেম্বর) রাতে মরদানা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশু পৌর এলাকার মরদানা গ্রামের মো.সুমন আলীর ছেলে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হক অভিযোগ করে জানান, শিশু লালচানের পিতা স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলামের ট্রাক প্রতীকের সমর্থক। শিশুটি ভুল করে বাড়ীর পাশে নৌকার অফিসে যায়। এসময় নৌকা প্রতীকের সমর্থক রুহুল আমিন নামে এক যুবক গরম চা ঢেলে দেয় শিশুটির শরীরে। এতে মারাত্বক আহত হয় শিশুটি। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা বলেন,একজন শিশু যে কোন প্রার্থীর প্রচার অফিসে যেতেই পারে। সে তো কোন দল বোঝেনা। তারপরেও শরীরে গরম চা ঢেলে চরম অন্যায় করেছে। শিশুটি এখন মৃত্যুর মুখে রয়েছে। ঘটনাটির সুষ্ট বিচার দাবি করেন তিনি।
শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম বলেন, একজন শিশু কোন অন্যায় করতে পারে না। নৌকার সমর্থকরা এতটাই বেপরোয়া হয়েছে তার উদাহরণ শিশুর প্রতি সহিংসতা। প্রশাসনের উচিৎ নাশকতাকারি, সহিংসতাকারিদের দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচার করা।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক আলমগীর কবির বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি পরিমান পুড়েছে তার পরিমান জানাতে পারেন নি তিনি।
এ বিষয়ে বক্তব্য জোনতে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদের মুঠোফোনে একাধীকবার কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ হোসেন বলেন, শিশুর প্রতি সহিংসতার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। আমরা পুরো ঘটনাটি তদন্ত করছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited