dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


গাইবান্ধায় চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার- চার ইউনিয়নবাসীর বিক্ষোভ

দৈনিক অনুসন্ধান    |    ০৮:১৭ পিএম, ২০২৫-০৪-১১

গাইবান্ধায় চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার- চার ইউনিয়নবাসীর বিক্ষোভ

 গাইবান্ধা জেলা প্রতিনিধি।              

গাইবান্ধা সদর উপজেলার ১২ নং কামারজানি ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের বিরুদ্ধে চিহ্নিত অবৈধ বালু ব্যবসায়ী মিলন, রানা কর্তৃক মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে কামারজানি বন্দরে কামারজানি,মালিবাড়ি, গিদারী,মোল্লারচর ইউনিয়নের এলাকাবাসী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে সুশীল সমাজ,দিনমজুর ও ব্যবসায়ীরা সরাসরি অংশগ্রহণ করেছে।

স্থানীয়রা জানায়, ব্যক্তি স্বার্থে কামারজানি,মালিবাড়ি, গিদারী ও মোল্লারচর ইউনিয়ন ধ্বংসের নীল নকশাকারী চিহ্নিত বালু ব্যবসায়ী মিলন,রানা এবং তাদের সহযোগী কর্তৃক ১২ নং কামারজানি ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র জনবান্ধন চেয়ারম্যান মতিয়ার রহমান ও বালু মহাল প্রতিরোধ কমিটির বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার চালায়। এতে করে এই চার ইউনিয়নের মানুষজন ফুসে ওঠে এবং এরই প্রতিবাদে আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

মানববন্ধনে বক্তব্য রাখেন কামারজানী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মো. মাজু আহমেদ, বিএনপি সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান পাপুল, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি  বকুল হোসেন, বালু মহাল প্রতিরোধ কমিটির আহবায়ক মো. ইকবাল হোসেন,যুগ্ম আহবায়ক মো. আফছার আলী বিডিআর, সামাজিক উন্নয়ন পদক্ষেপ নির্বাহী পরিচালক এম সাদ্দাম হোসেন পবন,বিএনপি নেতা মো. খাজা মিয়া,ইউপি সদস্য সেকেন্দার আলী, ইউপি সদস্য মো. ছদরুল কবির আঙ্গুর,ইউপি সদস্য মো. নুরুন্নবী মিয়া,ইউডিসি উদ্যোক্তা মো. মাহাবুবুর রহমান, মো. মোমিন মিয়া, জামায়াতে ইসলামীর নেতা মো. আল আমিন প্রমূখ।

বক্তারা বলেন, কামারজানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান চাঁদাবাজ বা ফ্যাসিষ্ট নয়,তার বিরুদ্ধে কুখ্যাত বালু ব্যবসায়ীরা ষড়যন্ত্র মূলক অপপ্রচার করছে। এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধ করায় বালু ব্যবসায়ীরা অপকর্মে লিপ্ত হয়ে মিথ্যাচার করছে।মানববন্ধনে অংশ নেয়া সর্বসাধারণ ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে,এই সময়ের মধ্যে কুখ্যাত বালু ব্যবসায়ীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর