dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণ মামলায় শ্রমিকলীগ নেতা কারগারে

দৈনিক অনুসন্ধান    |    ০৬:৫৩ পিএম, ২০২২-০৯-০৮

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণ মামলায় শ্রমিকলীগ নেতা কারগারে

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

প্রতিবন্ধী যুবতীকে ধর্ষনের মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুব হাসান রিতুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকালে মাহবুব হাসান রিতুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

গ্রেফতারকৃত জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহবুব হাসান রিতু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কালিতলা মহল্লার মো. শরিফুল ইসলামের ছেলে।  

ভুক্তভোগী প্রতিবন্ধী যুবতীর পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১৭ বছর বয়সী এক যুবতীকে নানারকম প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পিটিআই বস্তিপাড়া মহল্লার ওই যুবতী শারীরিক প্রতিবন্ধী। ওই যুবতীকে শ্রমিকলীগ নেতা মাহবুব হাসান রিতু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা গুলবাগ-বেলতলা জামে মসজিদের পাশের মো. সালাউদ্দিন ওরফে কচি মিয়ার ভাড়া বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বুধবার বিকেলে সদর মডেল থানায় মামলা দায়ের করেন যুবতীর মা। 

মামলার বাদি প্রতিবন্ধী যুবতীর মা বলেন, মহানন্দা সেতু হতে নানারকম কৌশলে তার ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বাসায় এসে আমাদেরকে সব ঘটনা খুলে বলে। পরে এর বিচার নেয়ার জন্য থানায় মামলা করেছি। তার উপযুক্ত শাস্তি দাবি করছি। 

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক জানান, শিবতলা গুলবাগ-বেলতলা জামে মসজিদের পাশের মো. সালাউদ্দিন ওরফে কচি মিয়ার ভাড়া বাসায় নেয়ার বিষয়টি মাহবুব হাসান রিতুর বাড়ির লোকজনও জানে না। আমরা জানতে পেরেছি, সে এখানে গোপনে বাসা ভাড়া নিয়ে মাদক সেবন ও নারী নিয়ে আনন্দ-ফূর্তি ও নানারকম অপকর্ম করে। একজন প্রতিবন্ধী যুবতীও যার কাছে নিরাপদ নয়। তার উপযুক্ত বিচার হওয়া উচিত। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান  বলেন, প্রতিবন্ধী যুবতীর মা ধর্ষণের মামলা দায়ের করলে শ্রমিকলীগ নেতা মাহবুব হাসান রিতুকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের নির্দেশে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফয়সাল আজম অপু, 
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১৮৩১৬৬৩১
০৮.০৯.২০২২

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর