শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৭:১০ পিএম, ২০২১-০৩-০২
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
বিএনপির ২মার্চ বিভাগীয় সামাবেশকে কেন্দ্র করে রাজশাহীর সাথে সারাদেশের ঘোষণা ছাড়া সকল প্রকার দূরপাল্লার যান চালাচল বন্ধ রয়েছে।
বিএনপির সূত্র অনুযায়ী ২ মার্চ মঙ্গলবার রাজশাহীতে বিএনপি’র বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই মুলত প্রশাসনের ঘোষিত নির্দেশে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে ধারণা করছেন বিএনপি নেতারা হঠাৎ করে বাস বন্ধ হওয়ায় সাধারণ মানুষ ও যাত্রীরা। গন্তব্যস্থলে যেতে না পারায় চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে যাত্রী সাধারণকে।
ভুক্তভোগীরা জানান, ‘আজ (সোমবার) ভোর থেকে যথারীতি ঢাকা থেকে রাজশাহীগামী দূরপাল্লার সার্ভিসের বেশ কিছু বাস ছেড়ে গেলেও, পরবর্তীতে বন্ধ হয়ে যায় সবরুটে বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। ফলে অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজিতে, ট্রাক, প্রইভেট কার, মাইক্রোকরে যাত্রীদের গন্তব্যস্থলে যেতে দেখা গেছে। সকাল ৮ টার দিকে শহরের ডুকার প্রধান ফটকগুলো চেক পোষ্ট বসায় পুলিশ। এরপরই পুরোপুরি বন্ধ হয়ে যায় বাস চলাচল।
তবে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, পুলিশের বাধায় বাস চলাচল বন্ধ হয়নি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ বিভিন্ন এলাকায় নিয়মিতই চেকপোষ্ট বসিয়েছে। যানবাহন চলাচলে কোন প্রতিবন্ধকতা বা সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টির উদ্দেশ্যে নয়।
তবে কেন বাস চলাচল বন্ধ রাখা হয়েছে, এ বিষয়ে কিছু না বললেও, জেলা বাস মালিক সমিতির সভাপতি বলেন আগামীকাল (মঙ্গলবার) পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। অলিখিত এবং অদৃশ্য কারণে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া আমি কোন কিছু বলতে পারছি না।
তবে রাজশাহীতে বিএনপির সমাবেশে যোগদান বাধাগ্রস্ত করতেই বাস চলাচল বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited