শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:১৭ পিএম, ২০২৬-০৩-১৬
জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথে স্পিডবোট চলাচল শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ছয়টা থেকে স্পিডবোট চলাচল শুরু হয়।
স্পিডবোট পরিচালনায় নিয়োজিত আরকে এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক জগলুল হোসেন বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় একটি জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠানের অকটেনবাহী লরি ঘাটে এসে পৌঁছেছে। ওই লরিতে ৯ হাজার লিটার অকটেন ছিল। জ্বালানি পেয়ে পুনরায় স্পিডবোট চলাচল শুরু হয়েছে। তিনি বলেন, ‘পুরো ঈদ মৌসুম স্পিডবোট চালাতে গেলে আমাদের ৮০ হাজার লিটার অকটেন দরকার। আপাতত ৯ হাজার লিটার অকটেন দিয়ে দুই দিনের মতো চালানো যাবে।’
ঘাটসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, কুমিরা-গুপ্তছড়া নৌপথে তিনটি কোম্পানি স্পিডবোট পরিচালনা করে আসছে। এর মধ্যে আদিল এন্টারপ্রাইজ ও আরকে এন্টারপ্রাইজ যৌথভাবে স্পিডবোট সার্ভিস পরিচালনা করে। তাদের ২৫টি স্পিডবোট রয়েছে। অপর কোম্পানি সন্দ্বীপ মেরিন সার্ভিস পৃথকভাবে আটটি স্পিডবোট পরিচালনা করে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে তেলসংকট শুরুর আগে থেকেই সন্দ্বীপ মেরিন সার্ভিসের স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
স্বাভাবিক সময়ে আরকে এন্টারপ্রাইজ ও আদিল এন্টারপ্রাইজের দৈনিক অকটেনের চাহিদা থাকে প্রায় তিন হাজার লিটার। ঈদের সময় যাত্রীর চাপ বাড়লে সেই চাহিদা বেড়ে দাঁড়ায় প্রায় ৪ হাজার ৫০০ লিটারে। তবে জ্বালানিসংকটে চলতি ৭ মার্চ থেকে এ দুই কোম্পানির কেউ অকটেন পায়নি বলে দাবী করছেন। এ কারণে ওই দিন থেকেই স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়।
জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, ‘ঘাট কর্তৃপক্ষ তেল কোম্পানির সঙ্গে যোগাযোগ করে অকটেনের ব্যবস্থা করেছে। ঈদযাত্রায় জ্বালানির কোনো সমস্যা হলে বিষয়টি আমরা সমাধান করার চেষ্টা করব।’
তবে এতদিন পর হঠাৎ করে স্পীড বোট পরিচালনা কোম্পানিগুলো এবং ঘাট কর্তৃপক্ষের এমন উৎসাহের কারণ জানতে চাইলে সরাসরি কোনো উত্তর পাওয়া যায়নি। ফেইসবুকে কেউ কেউ জানান মোস্তফা কামাল পাশা, এমপি (সন্দ্বীপ-৩) এবং লায়ন আসলাম চৌধুরী, এমপি (চট্টগ্রাম-৪) এর আন্তরিকতায় পুনরায় স্পীড বোট চলাচল শুরু হয়েছে। এক্ষেত্রে ১৩ই মার্চ ২০২৬ চট্টগ্রামের হালিশহরের চুনা ফ্যাক্টরীস্থ গ্রীনভ্যালি রেস্টুরেন্টে সন্দ্বীপবাসীদের নিয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেংজিং তার বক্তব্যে স্পষ্টভাবে জানিয়েছিলেন যেন অতি দ্রুতই স্পীড চালু করা হয়। তার দু'দিন পরেই সন্দ্বীপে স্পীড চলাচল স্বাভাবিক হয়।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited