শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৪৯ পিএম, ২০২৩-১১-০৩
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত আধুনিক কসাইখানা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমিন ও পৌর মেয়র মো. মোখলেসুর রহমান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের বালিগ্রামে পুরাতন কসাইখানার জায়গায় উদ্বোধনী ফলক উন্মোচন করেন তারা। যত্রতত্র পশু জবাই নিয়ন্ত্রণ ও জনসাধারণের জন্য স্বাস্থ্যকর মানসম্মত হালাল মাংসপ্রাপ্তি নিশ্চিত করতে এ কসাইখানা নির্মাণ করা হচ্ছে বলে জানান প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী ফলক উন্মোচনের পর সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় সঙ্গে ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল ও প্রকল্প সংশ্লিষ্টরা।
পৌরসভা সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জবাসীর বহু প্রতীক্ষিত আধুনিক কসাইখানা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শহরের বালিগ্রাম এলাকায় পুরান কসাইখানা ভেঙে নির্মাণ করা হবে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই কসাইখানা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রাণিসম্পদ পরিষেবা বিভাগ। এটির নির্মাণ ব্যয় হবে ৮ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার ৪৮৫ টাকা। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পুরাতন কসাইখানার জায়গায় নতুন করে আধুনিক কসাইখানা নির্মাণ করা হবে। এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব।
এখানে জবাইয়ের পর হাতের স্পর্শ ছাড়াই পশুর মাংস প্রক্রিয়াজাত করা হবে। আধুনিক যন্ত্রপাতি, বর্জ্য পরিশোধন ব্যবস্থা, পশুর বিশ্রামাগার, জবাইয়ের আগে-পরে পরীক্ষণ কক্ষসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা থাকবে। তিনি আরও বলেন, এখানে শুধুমাত্র পশু জবাই ছাড়া বাকি সকল কাজ করা হবে হাতের স্পর্শ ছাড়াই। এমনি বর্জ্য ব্যবস্থাপনায় থাকবে উন্নত ব্যবস্থাপনা।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited