dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা: প্রত্যাহারে মানববন্ধন

দৈনিক অনুসন্ধান    |    ১১:০৪ পিএম, ২০২৩-০৯-২৪

সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা: প্রত্যাহারে মানববন্ধন


ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

জেলার সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচী পালিত হয়। রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে ঘন্টাব্যাপি এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হুদা অলক, জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজুসহ শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি জাকির হোসেন পিংকু, এসএ টেলিভিশনের আহসান হাবিব, যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের মনোয়ার হোসেন জুয়েল, প্রথম আলোর আনোয়ার হোসেন দিলু এবং এনটিভি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শহিদুল হুদা অলক। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিটি সঞ্চালনা করেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জহরুল ইসলাম। কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানসাইনের বানিজ্যিক প্রধান আবু তাহের খোকন ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসলাম উদ দৌলা প্রমূখ।

এসময় বক্তারা দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। তারা বলেন, দৈনিক যুগান্তরে প্রকাশিত মামুনের সংবাদটি ছিল বস্তুনিষ্ট ও তথ্য নির্ভর।

এক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি প্রেসকাউন্সিলে অভিযোগ করতে পারতেন। অথচ তিনি তা না করে ডিজিটাল নিরাপত্তার মত কালো আইনে মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয় ঠাঁকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম দায়েরকৃত মামলায় নিজে বাদি হননি। এই সংবাদের সাথে সম্পর্কহীন ব্যক্তিকে দিয়ে মামলা দায়ের করা হয়েছে। এতে বোঝা যায় এধরণের মামলা হয়রানি ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা মাত্র।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর