শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৫৮ এএম, ২০২০-১১-০৬
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে দুই লাখ পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটকদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী আম বাগান এলাকায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন— উখিয়ার কুতুপালং লম্বাশিয়া-১, ব্লক-এ রোহিঙ্গা ক্যাম্পের ফকির আহমদের ছেলে মো. রহমত উল্লাহ (২৫), মো. নুর আহমদের ছেলে মো. মাহমুদুল হাসান (২১), আব্দুল আলিমের ছেলে মো. সেলিম (২২), সোনা আলীর ছেলে মো. আমিন (২২), আলী হোসেনের ছেলে মো. জিয়াবুল হক (২৬) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাইংখালী গ্রামের মীর আহমদের ছেলে মো. জয়নাল আবেদীন (২৫)।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী বিওপির সদস্যরা বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপি’র রেজু আমতলী আমবাগান নামক স্থানে ফাঁদ পেতে থাকে।
পরে সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে সীমান্ত হতে ৬ জন লোক বাংলাদেশের দিকে আসতে দেখে বিওপির টহল দল তাদেরকে থামাতে চাইলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে।
তাদের গ্রেপ্তার শরীর তল্লাশি করে কোমরে লুঙ্গি ও গামছা মোড়ানো অবস্থায় আনুমানিক দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার মূল্য ছয় কোটি টাকা। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ বলেন সীমান্ত অতিক্রম করে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ও মাদক প্রাচার করে আসছে, রোহিঙ্গাদের সাথে বাংলাদেশী মাদক ব্যবসায়ীদে সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited