dailyonusondhan

  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম


বেলুচিস্তানের স্বাধীনতার দাবি তোলা সেই নারীর রহস্যজনক মৃত্যু

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ০৯:৫৩ এএম, ২০২০-১২-২৩

বেলুচিস্তানের স্বাধীনতার দাবি তোলা সেই নারীর রহস্যজনক মৃত্যু

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতার দাবি তোলা আলোচিত নারী অধিকারকর্মী করিমা বেলুচের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বাধীনতাকামী বেলুচদের ওপর দেশটির সেনাবাহিনীর বর্বরতাকে প্রকাশ্যে আনা এই নারীর মরদেহ গত রোববার কানাডার টরন্টোতে পাওয়া গেছে। তিনি কানাডায় শরণার্থী হিসেবে বসবাস করছিলেন। সেখানে রোববার নিখোঁজ হওয়ার পর ওই দিনই বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। করিমার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে তার পরিবার। খবর ইয়াহু নিউজের।

২০১৬ সালে বিবিসি প্রকাশিত বিশ্বের সবচেয়ে 'অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা'র অন্যতম ছিলেন এই করিমা বেলুচ। ৩৫ বছর বয়সী করিমা গত রোববার দুপুরে নিখোঁজ হন। এরপর টরন্টো পুলিশের কাছে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানোর পর তদন্তে নামে সংস্থাটি। ওই দিন বিকেল ৩টার দিকে টরন্টোর হারবারফ্রন্ট উপকূল থেকে অধিকারকর্মী করিমার লাশ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্সকে (আইএসআই) ব্যবহার করে পরিকল্পিতভাবে করিমা বেলুচকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে বেলুচিস্তানের স্বাধীনতাকামী কয়েকটি সংগঠন। তারা এই ঘটনার তদন্ত দাবি করেছে। তার মৃত্যুতে ৪০ দিনের শোক ঘোষণা করেছে বালুচ ন্যাশনাল মুভমেন্ট। বেলুচিস্তানের প্রখ্যাত অধিকারকর্মী করিমা বেলুচিস্তান স্টুডেন্টস অর্গানাইজেশনের (আজাদ) হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন। পরে তিনি এই সংগঠনের চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর তিনি বেলুচিস্তানের স্বাধীনতার ডাক দেন। এরই মধ্যে ২০১৩ সালের ১৫ মার্চ এই ছাত্র সংগঠনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করে ইসলামাবাদ। এরপর অধিকারকর্মীদের সহায়তায় ২০১৬ সালে পালিয়ে কানাডায় আশ্রয় নেন তিনি। এরপর ২০১৯ সালের মে মাসে ইমরান খান সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন করিমা।

রিলেটেড নিউজ

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপà...বিস্তারিত


রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্প

রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্প

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : আজ শুক্রবার বাদ জুম'আ সামাজিক সংগঠন- রঙিন ঘুড়ি ফাউন্ডেশন'র ১৫ তম মানবিক প্রকল্পের আওতায় নগরীর আত...বিস্তারিত


আলোকিত সংঘ'র ঈদ-উপহার বিতরণ

আলোকিত সংঘ'র ঈদ-উপহার বিতরণ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মারকাযুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এতিম এবং অসহায় হিফজ বিভাগে অধ্যয়নরত ছাত্রদের ঈদের সাজে সাজ...বিস্তারিত


সন্দ্বীপে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বকুল

সন্দ্বীপে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বকুল

দৈনিক অনুসন্ধান : মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ  সন্দ্বীপে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলেà...বিস্তারিত


ফিলিস্তিনে  ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে সন্দ্বীপে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ফিলিস্তিনে ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে সন্দ্বীপে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ফিলিস্তিনে দখলদার ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের সন্দ্বীপে জনসাধারণ ও "সন্দ্à...বিস্তারিত


ছবি আছে  ইসরায়েলী বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ

ছবি আছে ইসরায়েলী বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ

দৈনিক অনুসন্ধান : সেলিম উদ্দীন, ঈদগাঁও: ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর বর্বরোচিত ইসরায়েলী গণহত্যা ও মানবতাবিà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর