শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:০৮ পিএম, ২০২৩-১১-১৭
সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলায় অবিরাম বৃষ্টিতে মাটির ঘরের দেওয়াল চাপায় একই পরিবারের মা-মেয়ে ও ছেলেসহ ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
১৭ নভেম্বর দিবাগত রাত ৩ টায় হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মরিচ্যাঘোনা পানিরছড়া এলাকার মৃত ঠান্ডামিয়ার ছেলে ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১) বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।
তিনি জানান, ফকির মোহাম্মদ নিজ বাড়িটা মাটি দিয়ে তৈরী করেছিল। গতকাল থেকে বৃষ্টি হওয়ায় ঘরের উপরে ও চারিপাশে ত্রি-পল (পলিথিন) দিয়ে ঘুমান সবাই। এরপর হঠাৎ রাত ৩ টার দিকে অনবরত বৃষ্টি হওয়ায় তৈরীকৃত মাটির দেওয়াল ভেঙ্গে চাপা পড়ে ঘটনাস্থলে সবাই মারা যান। ঘটনাস্থল পরিদর্শন করে পরিষদের পক্ষ থেকে তাৎক্ষনাত চাউল ও কিছু নগদ টাকা দেওয়া হয়েছে।
নিহতদের স্বজন হেলাল উদ্দিন জানান, ফকির মোহাম্মদ তার ঝুপড়ি ঘরে মাটির দেওয়াল তুলছিল। ওপরে পলিথিন দিয়ে নির্মাণাধীন ঘরের মাঝখানে রাতে থাকতেন পরিবারের সবাই। চারপাশের দেওয়াল প্রায় উঠে গিয়েছিল। টানা বৃষ্টিতে মাটির দেওয়াল ধসে ঘুমন্ত অবস্থায় তারা মাটিচাপা পড়েন।
স্থানীয় ইউপি মেম্বার বশির আহমদ বলেন, ঘটনা জানার পর আশপাশের লোকজন এসে তাদের মাটিচাপা থেকে উদ্ধারকাজ শুরু করেন। সবাইকে বের করা গেলেও ঘটনাস্থলে সবাই মারা যান।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, বাড়ির দেওয়াল ধসে হ্নীলায় একই পরিবারে চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারে প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited