dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


খুটাখালীতে গভীর রাতে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সর্বস্ব লুট

দৈনিক অনুসন্ধান    |    ১০:১৭ পিএম, ২০২২-১০-১৬

খুটাখালীতে গভীর রাতে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সর্বস্ব লুট

 

সেলিম উদ্দীন,ঈদগাঁও।

গভীর রাতে পুলিশ পরিচয়ে মাইক্রোবাস যোগে সশস্ত্র ডাকাতরা অস্ত্রের মুখে মোটরসাইকেল আরোহীদের জিম্মি করে নগদ টাকা, দামী মোবাইল সেট লুটে নিয়েছে। এসময় ডাকাতের প্রহারে আহত হয়েছে ব্যবসায়ীসহ তিনজন।

গত শনিবার রাত আড়াইটার সময় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা সড়কের তত্তারব্রীজ নামক এলাকায় ঘটে ডাকাতির এ ঘটনা।

অভিযেগে জানা গেছে, এদিন রাতে বর্নিত ইউনিয়নের সেগুন বাগিচা গ্রামের পান ব্যবসায়ী মোঃ ইলিয়াছ মোটর সাইকেলে করে বাড়ী থেকে বাজারে ফিরছিলেন। এসময় তাদের মোটর সাইকেল তত্তারব্রীজ নামক এলাকায় পৌঁছলে রাস্তার পাশে দাঁড়ানো মাইক্রোবাসে থাকা লোকজন তাদের গতিরোধ করে প্রশাসনের লোক পরিচয় দিয়ে তল্লাশি করেন। 

একপর্যায়ে ব্যবসায়ী মোঃ ইলিয়াছ ও মোটরসাইকেল চালককে হাত-পা বেঁধে ফেলে ধানি জমিতে ফেলে দেয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়।

অপরদিকে বাজার থেকে মোটর সাইকেল যোগে ঘরে ফিরছিলেন ব্যবসায়ী গিয়াস উদ্দীন। তাদেরকে একই কায়দায় বেঁধে মারধর করে টাকা মোবাইল ছিনিয়ে নেয়।

এর কিছুক্ষণ পর খুটাখালী বাজার থেকে সেগুন বাগিচা যাচ্চিলেন মোটরসাইকেল রাইডার ছোটন। তাকেও গতিরোধ করে মারধর করে টাকা মোবাইল ফোন কেড়ে নেয়। 

ছোটন বলেন, তারা সংখ্যায় ৭/৮ জন। প্রথমে তারা পুলিশের লোক পরিচয় দেয়। তাদের প্রত্যকের হাতে অস্ত্র রয়েছে। আমি রাইডার পরিচয় দেয়ার পর বারবার জিঙ্গাসা করেন
পান ব্যবসায়ীরা কোথায়। অস্বীকার করায় হাতে-পায়ে আঘাত করে বেঁধে রাস্তার পাশে বসিয়ে রাখে। পরে মাইক্রোবাসে করে পালিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন গত বছরের ২১ জুন একই এলাকায় ফিল্মি কায়দায় পথচারীদের গতিরোধ করে ডাকাতি করে। চলতি বছরেরও আগষ্ট মাসেও ড্রাইভার ফরিদকে কুপিয়ে জখম করে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ পেটান বলেন, বিষয়টি লোকমুখে শুনে প্রশাসনকে অবহিত করা হয়েছে। 

খুটাখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চকরিয়া থানা পুলিশের এসআই মোঃ ইস্রাফিল জানিয়েছেন এমনতর ঘটনা কেহ জানায়নি। আপনার মাধ্যমে জানলাম। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর